Judges 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কালেবের কনিষ্ঠ ভাই কনসের পুত্র অৎনিয়েল তা অধিকার করলে তিনি তাঁর সঙ্গে তাঁর নিজের কন্যা অক্‌ষার বিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালেবের ছোটো ভাই, কনসের ছেলে অৎনীয়েল সেটি দখল করলেন; অতএব কালেব তাঁর মেয়ে অক্‌ষার সঙ্গে অৎনীয়েলের বিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনিয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনিয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে কনষের বংশধর কালেবের ছোট ভাই অৎনীয়েল তা অধিকার করল। তাই কালেব তাঁর মেয়ে অক্‌ষাকে অৎনীয়েলের সংগে বিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে কালুতের ছোট ভাই কনষের বংশধর অৎনীয়েল তা অধিকার করল। তাই কালুত তাঁর মেয়ে অক্‌ষাকে অৎনীয়েলের সংগে বিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কালেবের ছোট ভাই কেনাসের ছেলে অথ্‌নিয়েল সেই নগরটি দখল করল। কালেব তার সঙ্গে তাঁর মেয়ে অক্‌ষার বিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কালেবের ছোট ভাইয়ের নাম ছিল কনস| কনসের পুত্র অৎনিয়েল কিরিয়ৎ সেফর দখল করল| সুতরাং কালেব অৎনিয়েলের সঙ্গে অক্ষার বিবাহ দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং কালেবের ছোট ছেলে কনসের ছেলে অৎনীয়েল তা নিজের অধিকারে আনলে তিনি তার সঙ্গে নিজের মেয়ে অক্‌ষার বিয়ে দিলেন।