Judges 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ কন্যা এসে তার পিতার কাছে একখানি ভূমি চাইতে তার স্বামীকে প্রবৃত্তি দিল। পরে অক্‌ষা এসে তার গাধা থেকে নামার পর কালুত তাকে বললেন, তুমি কি চাও?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন অক্‌ষা অৎনীয়েলের কাছে এসে তাঁকে প্ররোচিত করলেন যেন তিনি তাঁর বাবার কাছে একটি ক্ষেতজমি চেয়ে নেন। অক্‌ষা তাঁর গাধার পিঠ থেকে নামার পর, কালেব তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কী করতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ কন্যা আসিয়া তাহার পিতার কাছে একখানি ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং সে আপন গর্দ্দভ হইতে নামিল; কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ কন্যা আসিয়া তাহার পিতার কাছে একখানি ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং সে আপন গর্দভ হইতে নামিল; কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অৎনীয়েলের কাছে যাওয়ার পর অক্‌ষা তাকে উসকানি দিতে লাগল যেন সে তার বাবার কাছ থেকে একটা জমি চেয়ে নেয়। পরে অক্‌ষা গাধার পিঠ থেকে নামলে পর কালেব তাকে জিজ্ঞাসা করলেন, “মা, তুমি কি চাও?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অৎনীয়েলের কাছে যাওয়ার পর অক্‌ষা তাকে উসকানি দিতে লাগল যেন সে তার বাবার কাছ থেকে একটা জমি চেয়ে নেয়। পরে অক্‌ষা গাধার পিঠ থেকে নামলে পর কালুত তাকে জিজ্ঞাসা করলেন, “মা, তুমি কি চাও?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অক্‌ষা অথ্‌নিয়েলের কাছে এলে সে তার বাবার কাছ থেকে একখণ্ড জমি আদায় করার মন্ত্রণা দিল। তাই, অক্‌ষা গাধার পিঠ থেকে নেমে এল। কালেব তাকে জিজ্ঞাসা করলেন, তার আর কি চাই?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অকষা অৎনিয়েলের ঘর করতে চলে গেল| অৎনিয়েল অক্ষাকে তার পিতার কাছ থেকে কিছু জমিজায়গা চাইবার জন্য বলেছিল| অক্ষা পিতার কাছে গেল| গাধার পিঠ থেকে যেই সে নেমেছে, অমনি কালেব জিজ্ঞাসা করল, “কি হয়েছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ মেয়ে এসে তার বাবার কাছে একখানি জমি চাইতে স্বামীকে পরামর্শ দিল এবং সে গাধার পিঠ থেকে নামল; কালেব তাকে বললেন, “তুমি কি চাও?”