Judges 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাঁকে বললো, আপনি আমাকে একটি উপহার দিন; দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়েছেন, পানির ফোয়ারাগুলোও আমাকে দিন। তাতে কালুত তাকে উচ্চতর ফোয়ারাগুলো ও নিম্নতর ফোয়ারাগুলো দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “আমার প্রতি বিশেষ এক অনুগ্রহ দেখান। আপনি যেহেতু নেগেভে আমাকে জমি দিয়েছেন, জলের উৎসগুলিও আমাকে দিন।” অতএব কালেব উচ্চতর ও নিম্নতর জলের উৎসগুলি তাঁকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাঁহাকে বলিল, আপনি আমাকে এক উপহার দিউন; দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাহাতে কালেব তাহাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাঁহাকে বলিল, আপনি আমাকে একটি উপহার দিউন; দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাহাতে কালেব তাহাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অক্ষা বলল, “বাবা, তুমি আমার একটা কথা রাখ। তুমি আমাকে যখন নেগেভে জায়গা দিয়েছ তখন ফোয়ারাগুলোও আমাকে দাও।” এই কথা শুনে কালেব তাকে সেখানকার উঁচু ও নীচু জায়গার ফোয়ারাগুলো দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অক্ষা বলল, “আব্বা, তুমি আমার একটা কথা রাখ। তুমি আমাকে যখন নেগেভে জায়গা দিয়েছ তখন ঝর্ণাগুলোও আমাকে দাও।” এই কথা শুনে কালুত তাকে সেখানকার উঁচু ও নীচু জায়গার ঝর্ণাগুলো দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অক্ষা বলল, আমি আপনার কাছে একটা যৌতুক চাই। নেগেবের শুষ্ক অঞ্চল আপনি আমাকে দন করেছেন, সেই সঙ্গে জলের কুয়োগুলোও আমাকে দিন। কালেব তখন তাকে পার্বত্য ও সমতল অঞ্চলের কুয়োগুলি দিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অক্ষা বলল, “আমায় একটি উপহার দাও| তুমি আমাকে নেগেভের শুকনো মরুভূমিটা দিয়েছিলে| এবার আমাকে এমন কিছু জায়গা দাও যেখানে জল পাওয়া যায়|” কন্যার কথামত কালেব তাকে সেই দেশ দিল যার ওপরে ও নীচে জলের ঝর্ণা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাকে বলল, “আপনি আমাকে এক উপহার দিন; দক্ষিণাঞ্চল ভূমি আমাকে দিয়েছেন, জলের উনুইগুলিও আমাকে দিন।” তাতে কালেব তাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।