Judges 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসার সম্বন্ধী কেনীয়ের সন্তানেরা এহুদার সন্তানদের সঙ্গে খর্জুরপুর থেকে অরাদের দক্ষিণ দিক্‌স্থিত এহুদা মরুভূমিতে উঠে গেল; তারা সেই স্থানে গিয়ে লোকদের মধ্যে বসতি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির শ্বশুরমশাই-এর বংশধরেরা, অর্থাৎ কেনীয়েরা যিহূদা গোষ্ঠীর লোকদের সঙ্গে খর্জুরপুর থেকে অরাদের নিকটবর্তী নেগেভে, যিহূদার মরুভূমি নিবাসী লোকদের মধ্যে বসবাস করার জন্য চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশির সম্বন্ধী কেনীয়ের সন্তানগণ যিহূদার সন্তানগণের সহিত খর্জ্জুরপুর হইতে অরাদের দক্ষিণদিক্‌স্থিত যিহূদা প্রান্তরে উঠিয়া গেল; তাহারা গিয়া লোকদের মধ্যে বসতি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশির সম্বন্ধী কেনীয়ের সন্তানগণ যিহূদার সন্তানগণের সহিত খর্জুরপুর হইতে অরাদের দক্ষিণদিক্‌স্থিত যিহূদা প্রান্তরে উঠিয়া গেল; তাহারা গিয়া লোকদের মধ্যে বসতি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির শ্বশুরের বংশধরেরা, যারা জাতিতে কেনীয় ছিল, তারা খেজুর-শহর থেকে বের হয়ে অরাদ এলাকার দক্ষিণে যিহূদা-গোষ্ঠীর মরু-এলাকায় গেল এবং সেখানকার লোকদের সংগে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার শ্বশুরের বংশধরেরা, যারা জাতিতে কেনীয় ছিল, তারা খেজুর-শহর অর্থাৎ জেরিকো থেকে বের হয়ে অরাদ এলাকার দক্ষিণে এহুদা-গোষ্ঠীর মরুভূমিতে গেল এবং সেখানকার লোকদের সংগে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির শ্বশুর ছিলেন কেনী উপজাতির লোক। তাঁর বংশধরেরা যিহুদা গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে খর্জুরপুর থেকে যিহুদীয়ার অন্তর্গত অরাদের দক্ষিণে মরু এলাকায় চলে গেল এবং সেখানকার লোকদের সঙ্গে বাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেনীয় সম্প্রদায়ের লোকরা খেজুর গাছের শহর যেরিকো ছেড়ে যিহূদার লোকদের সঙ্গে যিহুদা মরু অঞ্চলের দিকে চলে গেল| তারা অরাদ শহরের কাছে নেগেভের স্থায়ী বাসিন্দা হল| (কনানীয়রা মোশির শ্বশুরকুল থেকে এসেছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশির সম্বন্ধীয় কেনীয়ের লোকেরা যিহূদার লোকদের সঙ্গে খর্জ্জূর পুর থেকে অরাদের দক্ষিণদিকে অবস্থিত যিহূদা মরুপ্রান্তে উঠে গেল; তারা গিয়ে লোকদের মধ্যে বাস করল।