Judges 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদা-বংশ তাদের ভাই শিমিয়োন-বংশের সঙ্গে গমন করলো এবং তারা সফাৎ-নিবাসী কেনানীয়দেরকে আক্রমণ করে ঐ নগর নিঃশেষে বিনষ্ট করলো। আর সেই নগরের নাম হর্মা (বিনষ্ট) হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদা গোষ্ঠীর লোকেরা তাদের সহ-ইস্রায়েলী আত্মীয় শিমিয়োন গোষ্ঠীর লোকদের সঙ্গে গিয়ে সফাৎ নিবাসী কনানীয়দের আক্রমণ করল এবং নগরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। এজন্য নগরটির নাম হল হর্মা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা আপন ভ্রাতা শিমিয়োনের সহিত গমন করিল এবং তাহারা সফাৎবাসী কনানীয়দিগকে আঘাত করিয়া ঐ নগর নিঃশেষে বিনষ্ট করিল। আর সেই নগরের নাম হর্মা [বিনষ্ট] হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা আপন ভ্রাতা শিমিয়োনের সহিত গমন করিল এবং তাহারা সফাৎ-নিবাসী কনানীয়দিগকে আঘাত করিয়া ঐ নগর নিঃশেষে বিনষ্ট করিল। আর সেই নগরের নাম হর্মা [বিনষ্ট] হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর লোকেরা তাদের ভাই শিমিয়োন-গোষ্ঠীর লোকদের সংগে গিয়ে সফাৎ শহরের বাসিন্দা কনানীয়দের আক্রমণ করল এবং তাদের শহরটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। সেইজন্য শহরটার নাম দেওয়া হল হর্মা (যার মানে “ধ্বংস”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর লোকেরা তাদের ভাই শিমিয়োন-গোষ্ঠীর লোকদের সংগে গিয়ে সফাৎ শহরের বাসিন্দা কেনানীয়দের আক্রমণ করল এবং তাদের শহরটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। সেইজন্য শহরটার নাম দেওয়া হল হর্মা (যার মানে “ধ্বংস”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা গোষ্ঠীর লোকেরা তাদের জ্ঞাতি শিমিয়োন গোষ্ঠীর সঙ্গে মিলে সফাৎ-এর অধিবাসী কনানীদের পরাজিত করে তাদের নগরটি নিঃশেষে ধ্বংস করল। নগরটি হর্মা নামে পরিচিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু কনানীয়রা সফাৎ শহরে বাস করত| তাই সেখানেও যিহূদা আর শিমিয়োন পরিবারগোষ্ঠীর লোকরা কনানীয়দের আক্রমণ করল| তারা শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলল এবং তার নাম রাখল হর্মা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা নিজের ভাই শিমিয়োনের সঙ্গে গেল এবং তারা সফাৎবাসী কনানীয়দেরকে আঘাত করে ওই নগর নিঃশেষে বিনষ্ট করল। আর সেই নগরের নাম হর্ মা [বিনষ্ট] হল।