Judges 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদা-বংশ গাজা ও তার অঞ্চল, অস্কিলোন ও তার অঞ্চল এবং ইক্রোণ ও তার অঞ্চল অধিকার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা গাজা, অস্কিলোন ও ইক্রোণ—প্রত্যেকটি নগর এবং সেগুলির সন্নিহিত অঞ্চলগুলিও অধিকার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা ঘসা ও তাহার অঞ্চল, অস্কিলোন ও তাহার অঞ্চল, এবং ইক্রোণ ও তাহার অঞ্চল হস্তগত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা ঘসা ও তাহার অঞ্চল, অস্কিলোন ও তাহার অঞ্চল, এবং ইক্রোণ ও তাহার অঞ্চল হস্তগত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর লোকেরা গাজা, অস্কিলোন ও ইক্রোণ শহর এবং সেগুলোর আশেপাশের জায়গা দখল করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর লোকেরা গাজা, অস্কিলোন ও ইক্রোণ শহর এবং সেগুলোর আশেপাশের জায়গা দখল করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহূদা গোষ্ঠী গাজা, আস্‌কেলন অথবা এক্রোণ এবং এই নগরগুলির আশেপাশের সমস্ত এলাকা অধিকার করতে পারেনি। কিন্তু পরমেশ্বর যিহুদা গোষ্ঠীর সহায় ছিলেন বলে তারা পার্বত্য অঞ্চল নিজেদের দখলে আনতে পেরেছিল কিন্তু সমতলের অধিবাসীদের উৎখাত করতে পারল না কারণ তাদের লোহার রথ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা ঘসা এবং ঘসার চারদিকের ছোটখাটো শহরগুলোও দখল করল| তারা অস্কিলোন, ইক্রোণ আর কাছাকাছি সব শহর দখল করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা ঘসা ও তার অঞ্চল, অস্কিলোন ও তার অঞ্চল এবং ইক্রোণ ও তার অঞ্চল অধিকার করল।