Judges 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফের কুলও বেথেলের বিরুদ্ধে যাত্রা করলো; এবং মাবুদ তাদের সহবর্তী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবার যোষেফ গোষ্ঠীভুক্ত লোকেরা বেথেল আক্রমণ করল, এবং সদাপ্রভু তাদের সহবর্তী ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফের কুলও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করিল; এবং সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফের কুলও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করিল; এবং সদাপ্রভু তাহাদের সহবর্তী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফের বংশধরেরা বৈথেল শহর আক্রমণ করতে গেল। সদাপ্রভু তাদের সংগে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফের বংশধরেরা বেথেল শহর আক্রমণ করতে গেল। মাবুদ তাদের সংগে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের বংশধর ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরাও বেথেলের বিরুদ্ধে অভিযান করল। প্রভু পরমেশ্বর তাদের সহায় ছিলেন। তারা বেথেলে গুপ্তচর পাঠাল। (আগে এই নগরটির নাম ছিল লুৎস)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের পরিবারগোষ্ঠীর লোকরা বৈথেল শহর আক্রমণ করতে গেল| প্রভু যোষেফের পরিবারগোষ্ঠীর লোকদের সহায় ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফের বংশও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করল এবং সদাপ্রভু তাদের সহবর্ত্তী ছিলেন।