Judges 1:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই প্রহরীরা ঐ নগর থেকে এক জনকে বাইরে আসতে দেখে তাকে বললেন, আরজ করি, নগরের প্রবেশ-পথ আমাদেরকে দেখিয়ে দাও; তা হলে আমরা তোমার প্রতি রহম করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গুপ্তচরেরা একটি লোককে নগর থেকে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, “এই নগরে প্রবেশ করার পথ আমাদের দেখিয়ে দাও ও আমরা দেখব যেন তোমার প্রতি সদয় ব্যবহার করা হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই প্রহরীরা ঐ নগর হইতে এক জনকে বাহিরে আসিতে দেখিয়া তাহাকে কহিল, বিনয় করি, নগরপ্রবেশের পথ আমাদিগকে দেখাইয়া দেও; তাহা হইলে আমরা তোমার প্রতি দয়া করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই প্রহরীরা ঐ নগর হইতে একজনকে বাহিরে আসিতে দেখিয়া তাহাকে কহিল, বিনয় করি, নগর-প্রবেশের পথ আমাদিগকে দেখাইয়া দেও; তাহা হইলে আমরা তোমার প্রতি দয়া করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা শহর থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, “শহরে ঢুকবার পথটা তুমি আমাদের দেখিয়ে দাও, তাহলে আমরা তোমার কোন ক্ষতি করব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা শহর থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, “শহরে ঢুকবার পথটা তুমি আমাদের দেখিয়ে দাও, তাহলে আমরা তোমার কোন ক্ষতি করব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গুপ্তচরেরা সেই নগর থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, এই নগরে প্রবেশ করার পথ যদি দেখিয়ে দাও তাহলে আমরা তোমার কোন ক্ষতি করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গুপ্তচররা যখন বৈথেল শহরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তখন তারা সেখান থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখল| তারা লোকটিকে বলল, “শহরে ঢোকার গুপ্ত পথটা আমাদের দেখাও| আমরা শহর আক্রমণ করব, কিন্তু তুমি আমাদের সাহায্য করলে তোমাকে আমরা কিছু করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই গুপ্তচরেরা ঐ নগর থেকে এক জনকে বাইরে আসতে দেখে তাকে বলল, “অনুরোধ করি, নগর প্রবেশের পথ আমাদেরকে দেখিয়ে দাও; দিলে আমরা তোমার প্রতি দয়া করব।”