Judges 1:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে তাদেরকে নগরের প্রবেশ-পথ দেখিয়ে দিল, আর তারা তলোয়ার দ্বারা সেই নগরবাসীদেরকে আঘাত করলো, কিন্তু ঐ ব্যক্তিকে ও তার সমস্ত গোষ্ঠীকে ছেড়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সে তাদের তা দেখিয়ে দিল এবং তারা নগরে প্রবেশ করে তরোয়াল দ্বারা নগরবাসীদের হত্যা করল কিন্তু সেই লোকটিকে ও তার সমগ্র পরিবারকে অব্যাহতি দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে তাহাদিগকে নগর-প্রবেশের পথ দেখাইয়া দিল, আর তাহারা খড়গধারে সেই নগরবাসীদিগকে আঘাত করিল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তাহার সমস্ত গোষ্ঠীকে ছাড়িয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে তাহাদিগকে নগর-প্রবেশের পথ দেখাইয়া দিল, আর তাহারা খড়্‌গধারে সেই নগরবাসীদিগকে আঘাত করিল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তাহার সমস্ত গোষ্ঠীকে ছাড়িয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তাদের পথ দেখিয়ে দিলে পর তারা গিয়ে শহরের লোকদের মেরে ফেলল, কিন্তু সেই লোক ও তার বংশের লোকদের রেহাই দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তাদের পথ দেখিয়ে দিলে পর তারা গিয়ে শহরের লোকদের হত্যা করল, কিন্তু সেই লোক ও তার বংশের লোকদের রেহাই দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তাদের নগরের প্রবেশপথ দেখিয়ে দিল। তারা তখন নগর আক্রমণ করে সকলকে হত্যা করল। কেবলমাত্র সেই লোকটি ও তার পরিবারের লোকজনকে রেহাই দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি শহরে প্রবেশের গুপ্তপথ দেখিয়ে দিল| যোষেফের লোকরা তরবারি দিয়ে বৈথেলবাসীদের হত্যা করল| কিন্তু সাহায্যকারী ঐ লোকটিকে তারা কিছু করল না| লোকটির পরিবারকেও কিছু করল না| তাদের ছেড়ে দিল যাতে তারা যেখানে খুশি সেখানে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে তাদেরকে নগরে প্রবেশ করার রাস্তা দেখিয়ে দিল, আর তারা খড়গের আঘাতে সেই নগরবাসীদেরকে আঘাত করল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তার সমস্ত পরিবারকে ছেড়ে দিল।