Judges 1:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আফরাহীম-বংশ গেষর-নিবাসী কেনানীয়দেরকে অধিকারচ্যুত করলো না; কেনানীয়েরা গেষরে তাদের মধ্যে বাস করতে থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম গোষ্ঠীর লোকেরাও গেষর নিবাসী কনানীয়দের বিতাড়িত করল না, কিন্তু কনানীয়েরা গেষরে তাদের মধ্যেই বসবাস করতে থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইফ্রয়িম গেষর-নিবাসী কনানীয়দিগকে অধিকারচ্যুত করিল না; কনানীয়েরা গেষরে তাহাদের মধ্যে বাস করিতে থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইফ্রয়িম গেষর-নিবাসী কনানীয়দিগকে অধিকারচ্যুত করিল না; কনানীয়েরা গেষরে তাহাদের মধ্যে বাস করিতে থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম-গোষ্ঠীর লোকেরাও গেষর থেকে কনানীয়দের বের করে দেয় নি। তারা সেখানে তাদের মধ্যেই রয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম-গোষ্ঠীর লোকেরাও গেষর থেকে কেনানীয়দের বের করে দেয় নি। তারা সেখানে তাদের মধ্যেই রয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফ্রয়িম গোষ্ঠীও গেষের নিবাসী কনানীদের দেশছাড়া করল না। কনানীরা তাদের সঙ্গেই বাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম পরিবারগোষ্ঠীকে নিয়েও একই ব্যাপার ঘটেছিল| গেষরে থাকত কনানীয়রা| ইফ্রয়িম গোষ্ঠীর লোকরা কনানীয়দের দেশ থেকে তাড়িয়ে দেয়নি| তাই তারা গেষরে ইফ্রয়িমদের সঙ্গে বসবাস করতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইফ্রয়িম গেষর-নিবাসী কনানীয়দেরকে বঞ্চিত করল না; কনানীয়েরা গেষরে তাদের মধ্যে বাস করতে লাগল।