Judges 1:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সবূলূন কিট্‌রোণ ও নহলোল নিবাসীদেরকে অধিকারচ্যুত করলো না; কেনানীয়েরা তাদের মধ্যে বাস করতে থাকলো, আর কর্মাধীন গোলাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবূলূন গোষ্ঠীর লোকেরাও কিট্‌রোণ ও নহলাল নিবাসী কনানীয়দের বিতাড়িত করল না, তাই সেই কনানীয়রা তাদের মধ্যেই বসবাস করল, কিন্তু সবূলূন তাদেরও জোর করে বেগার শ্রমিকে পরিণত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সবূলূন কিট্‌রোণ ও নহলোল নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; কনানীয়েরা তাহাদের মধ্যে বাস করিতে থাকিল, আর কর্ম্মাধীন দাস হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সবূলূন কিট্‌রোণ ও নহলোল-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; কনানীয়েরা তাহাদের মধ্যে বাস করিতে থাকিল, আর কর্মাধীন দাস হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবূলূন-গোষ্ঠীর লোকেরাও কিট্‌রোণ ও নহলোল থেকে কনানীয়দের বের করে দেয় নি। তারা সেখানে তাদের মধ্যেই রয়ে গেল, তবে সবূলূন-গোষ্ঠীর লোকেরা তাদের দাস হতে বাধ্য করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবূলূন-গোষ্ঠীর লোকেরাও কিট্‌রোণ ও নহলোল থেকে কেনানীয়দের বের করে দেয় নি। তারা সেখানে তাদের মধ্যেই রয়ে গেল, তবে সবূলূন-গোষ্ঠীর লোকেরা তাদের গোলাম হতে বাধ্য করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবুলুন গোষ্ঠীও কিট্‌রোন ও নাহলোলের অধিবাসী কনানীদের উচ্ছেদ করল না। তারা তাদের সঙ্গেই বাস করতে লাগল এবং দাস্যবৃত্তিতে নিযুক্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবূলূন সম্পর্কেও সেই একই কথা| কিটরোণ আর নহলোল শহরে কিছু কনানীয় বাস করত| সবূলূন তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়নি| তারা সবূলূনের সঙ্গেই থাকত| তবে তারা এদের ক্রীতদাস হয়েই থাকত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবূলূন কিটরোণ ও নহলোল নিবাসীদেরকে তাড়াল না; কনানীয়েরা তাদের মধ্যে বাস করতে লাগল, আর তাদের দাস হল।