Judges 1:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নপ্তালী-বংশ বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীদেরকে অধিকারচ্যুত করলো না; তারা দেশ-নিবাসী কেনানীয়দের মধ্যে বাস করলো, আর বৈৎশেমশের ও বৈৎ-অনাতের নিবাসীরা তাদের কর্মাধীন গোলাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নপ্তালি গোষ্ঠীর লোকেরাও বেত-শেমশ বা বেথ-অনাৎ নিবাসী লোকজনকে বিতাড়িত করল না; কিন্তু নপ্তালীয়েরা সেদেশের অধিবাসী কনানীয়দের মধ্যেই বসবাস করতে থাকল, এবং বেত-শেমশ ও বেথ-অনাৎ নিবাসী লোকজন তাদের জন্য বেগার শ্রমিকে পরিণত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নপ্তালি বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; তাহারা দেশ-নিবাসী কনানীয়দের মধ্যে বাস করিল, আর বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীরা তাহাদের কর্ম্মাধীন দাস হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নপ্তালী বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; তাহারা দেশনিবাসী কনানীয়দের মধ্যে বাস করিল, আর বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতের নিবাসীরা তাহাদের কর্মাধীন দাস হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নপ্তালি-গোষ্ঠীর লোকেরাও বৈৎ-শেমশ ও বৈৎ-অনাতের লোকদের তাড়িয়ে দেয় নি; তারা সেখানকার কনানীয় লোকদের মধ্যে বাস করতে লাগল এবং তাদের দাস হতে বাধ্য করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নপ্তালি-গোষ্ঠীর লোকেরাও বৈৎ-শেমশ ও বৈৎ-অনাতের লোকদের তাড়িয়ে দেয় নি; তারা সেখানকার কেনানীয় লোকদের মধ্যে বাস করতে লাগল এবং তাদের গোলাম হতে বাধ্য করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নপ্তালি গোষ্ঠীর লোকেরাও বেথ-শেমেশ ও বেথ-আনাথের অধিবাসীদের উৎখাত করল না। তারা কনানীদের সঙ্গেই বাস করতে লাগল, তবে বেথ-শেমেশ ও বেথ-আনাথের অধিবাসীদের দাস করে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নপ্তালি পরিবারগোষ্ঠীও বৈৎ‌-শেমশ এবং বৈৎ‌-অনাতের থেকে লোকদের সরিয়ে দেয় নি| তাই নপ্তালির লোকরা এসব শহরে লোকদের সঙ্গে বসবাস করতে লাগল| কনানীয়রা নপ্তালির লোকদের ক্রীতদাস হিসেবে থেকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নপ্তালি বৈৎ-শেমশের ও বৈৎ-অনাত-নিবাসীদেরকে তাড়িয়ে দিল না; তারা কনানীয়দের মধ্যে বাস করল, আর বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতনিবাসীরা তাদের দাস হল।