Judges 1:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমোরীয়েরা দান-বংশের লোকদেরকে পর্বতময় দেশে অবরোধ করলো, সমভূমিতে নেমে আসতে দিল না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইমোরীয়রা দান বংশীয় লোকজনকে পার্বত্য অঞ্চলেই সীমাবদ্ধ করে রাখল, তাদের সমভূমিতে নেমে আসতে দিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইমোরীয়েরা দানের সন্তানগণকে পর্ব্বতময় দেশে রোধ করিল, তলভূমিতে নামিয়া আসিতে দিল না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইমোরীয়েরা দানের সন্তানগণকে পর্বতময় দেশে রোধ করিল, তলভূমিতে নামিয়া আসিতে দিল না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইমোরীয়েরা দান-গোষ্ঠীর লোকদের পাহাড়ী এলাকায় আটক রাখল; সমভূমিতে তাদের নামতে দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোরীয়রা দান-গোষ্ঠীর লোকদের পাহাড়ী এলাকায় আটক রাখল; সমভূমিতে তাদের নামতে দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইমোরী জাতির লোকেরা দান গোষ্ঠীর লোকদের পার্বত্য অঞ্চলে সরে যেতে বাধ্য করল, সমতলের দিকে আর এগোতে দিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইমোরীয় লোকরা দান পরিবারগোষ্ঠীর লোকদের পাহাড়ী দেশে বাস করতে বাধ্য করল| দান পরিবারগোষ্ঠীর এই সব লোকরা পাহাড়ী জায়গায় বসবাস করতে বাধ্য হল, কারণ ইমোরীয়রা তাদের উপত্যকায় নেমে এসে বাস করতে দিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইমোরীয়েরা দানের বংশদেরকে পাহাড়ী অঞ্চলে থাকতে বাধ্য করল, উপত্যকা নেমে আসতে দিল না;