Judges 1:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমোরীয়েরা হেরস পর্বতে, অয়ালোনে ও শালবীমে বাস করতে থাকলো; কিন্তু ইউসুফ-কুলের হাত শক্তিশালী হয়ে উঠলো, তাতে ওরা কর্মাধীন গোলাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ইমোরীয়রা হেরস পর্বতে, অয়ালোনে ও শাল্বীমে স্থায়ীভাবে বসবাস করতে দৃঢ়প্রতিজ্ঞ হল, কিন্তু যোষেফ-গোষ্ঠীর যখন শক্তিবৃদ্ধি হল, তখন ইমোরীয়দেরও জোর করে বেগার শ্রমিকে পরিণত করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইমোরীয়েরা হেরস পর্ব্বতে, অয়ালোনে ও শাল্বীমে বাস করিতে থাকিল; কিন্তু যোষেফকুলের হস্ত বলবৎ হইয়া উঠিল, তাহাতে উহারা কর্ম্মাধীন দাস হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইমোরীয়েরা হেরস পর্বতে, অয়ালোনে ও শাল্বীমে বাস করিতে থাকিল; কিন্তু যোষেফ-কুলের হস্ত বলবৎ হইয়া উঠিল, তাহাতে উহারা কর্মাধীন দাস হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইমোরীয়েরা হেরস পাহাড়, অয়ালোন ও শাল্বীমে থাকবে বলেই স্থির করল; কিন্তু যোষেফের বংশের লোকদের শক্তি যখন বেড়ে গেল তখন তারা ইমোরীয়দের দাস হতে বাধ্য করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোরীয়রা হেরস পাহাড়, অয়ালোন ও শাল্বীমে থাকবে বলেই স্থির করল; কিন্তু ইউসুফের বংশের লোকদের শক্তি যখন বেড়ে গেল তখন তারা আমোরীয়দের গোলাম হতে বাধ্য করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইমোরীরা হেরেস পর্বতে অয়লোন ও শালবীমে বাস করতে লাগল। কালক্রমে ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরা শক্তিশালী হয়ে উঠে ইমোরীদের দাসে পরিণত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইমোরীয়রা ঠিক করল যে তারা হেরস পর্বতশৃঙ্গে, অয়ালোনে এবং শাল্বীমে থাকবে| পরবর্তীকালে যোষেফের পরিবারগোষ্ঠী শক্তিশালী হয়ে উঠল| তখন তারা ইমোরীয়দের ক্রীতদাস করে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইমোরীয়েরা হেরস পর্বত, অয়ালোনে ও শালবীমে বসবাস করতে থাকল; কিন্তু যোষেফ-কুল তাদের পরাজিত করল, তাতে তারা তাদের দাস হল।