Judges 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা-বংশ যুদ্ধে যাত্রা করলো, আর মাবুদ তাদের হাতে কেনানীয় ও পরিষীয়দেরকে তুলে দিলেন; আর তারা বেষকে তাদের দশ হাজার লোককে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা গোষ্ঠীর লোকেরা যখন আক্রমণ করল, সদাপ্রভু তাদের হাতে কনানীয় ও পরিষীয়দের সমর্পণ করলেন, এবং তারা বেষকে 10,000 লোককে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা যাত্রা করিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে কনানীয় ও পরিষীয়দিগকে সমর্পণ করিলেন; আর তাহারা বেষকে তাহাদের দশ সহস্র লোককে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা যাত্রা করিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে কনানীয় ও পরিষীয়দিগকে সমর্পণ করিলেন; আর তাহারা বেষকে তাহাদের দশ সহস্র লোককে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর লোকেরা আক্রমণ করলে পর সদাপ্রভু তাদের হাতে কনানীয় ও পরিষীয়দের তুলে দিলেন। তাদের দশ হাজার লোককে তারা বেষক শহরে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর লোকেরা আক্রমণ করলে পর মাবুদ তাদের হাতে কেনানীয় ও পরিষীয়দের তুলে দিলেন। তাদের দশ হাজার লোককে তারা বেষক শহরে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শিমিয়োন ও যিহূদা গোষ্ঠী একসাথে যুদ্ধ যাত্রা করল। পরমেশ্বর কনানী ও পরিষী জাতির লোকদের তাদের হাতে সমর্পণ করলেন। তারা বেষেকে শত্রু পক্ষের দশ হাজার লোককে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সাহায্যে যিহূদার লোকরা কনানীয় ও পরিষীয়দের পরাজিত করল| তারা বেষক শহরের 10,000 লোককে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা গেলেন, আর সদাপ্রভু তাদের হাতে কনানীয় ও পরিষীয়দেরকে সমর্পণ করলেন; আর তারা বেষকে তাদের দশহাজার লোককে হত্যা করল।