Judges 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অদোনী-বেষক বললেন, যাঁদের হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলা হয়েছিল এমন সত্তরজন বাদশাহ্ আমার টেবিলের নিচে খাদ্য কুড়াতেন। আমি যেমন কাজ করেছি, আল্লাহ্ আমাকে সেই অনুসারে প্রতিফল দিয়েছেন। পরে লোকেরা তাঁকে জেরুশালেমে আনলে তিনি সেই স্থানে মৃত্যবরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অদোনী-বেষক বললেন, “হাত-পায়ের বুড়ো আঙুল কাটা সত্তরজন রাজা আমার টেবিলের নিচে পড়ে থাকা এঁটোকাটা কুড়িয়ে খেতেন। আমি তাঁদের প্রতি যা করেছিলাম, ঈশ্বর আমাকে তার উপযুক্ত প্রতিফল দিয়েছেন।” যিহূদা গোষ্ঠীর লোকেরা তাঁকে জেরুশালেম নিয়ে এল এবং সেখানেই তিনি মারা গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অদোনী-বেষক কহিলেন, যাঁহাদের হস্তপদের বৃদ্ধাঙ্গুলি ছিন্ন করা হইয়াছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের নীচে খাদ্য কুড়াইতেন; আমি যেমন কর্ম্ম করিয়াছি, ঈশ্বর আমাকে তদনুরূপ প্রতিফল দিয়াছেন। পরে লোকেরা তাঁহাকে যিরূশালেমে আনিলে তিনি সেই স্থানে মরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অদোনী-বেষক কহিলেন, যাঁহাদের হস্তপদের বৃদ্ধাঙ্গুলি ছিন্ন করা হইয়াছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের নিচে খাদ্য কুড়াইতেন। আমি যেমন কর্ম করিয়াছি, ঈশ্বর আমাকে তদনুসারে প্রতিফল দিয়াছেন। পরে লোকেরা তাঁহাকে যিরূশালেমে আনিলে তিনি সেই স্থানে মরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে অদোনী-বেষক বললেন, “আমি সত্তরজন রাজার হাত ও পায়ের বুড়ো আংগুল কেটে ফেলেছিলাম। তারা আমার টেবিলের তলা থেকে এঁটোকাঁটা কুড়িয়ে খেত। আমি তাদের প্রতি যা করেছিলাম ঈশ্বরও আমার প্রতি তা-ই করলেন।” পরে তারা অদোনী-বেষককে যিরূশালেমে নিয়ে গেলে পর তিনি সেখানে মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে অদোনী-বেষক বললেন, “আমি সত্তরজন বাদশাহ্র হাত ও পায়ের বুড়ো আংগুল কেটে ফেলেছিলাম। তারা আমার টেবিলের তলা থেকে এঁটোকাঁটা কুড়িয়ে খেত। আমি তাদের প্রতি যা করেছিলাম আল্লাহ্ও আমার প্রতি তা-ই করলেন।” পরে তারা অদোনী-বেষককে জেরুজালেমে নিয়ে গেলে পর তিনি সেখানে মারা গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদোনী-বেষেক তখন বললেন, হাত ও পায়ের বুড়ো আঙুল কাটা সত্তর জন রাজা আমার খাবার টেবিলেন নীচে থেকে খাবার কুড়িয়ে খেতেন। আমি তাঁদের যে দশা করেছিলাম ঈশ্বর আমারও সেই দশা করলেন। তারা তাঁকে জেরুশালেমে নিয়ে এল, তিনি সেখানেই মারা গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বেষকের শাসক বলল, “আমি নিজে 70 জন রাজার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে দিয়েছিলাম| আমার টেবিল থেকে যেসব খাবারের টুকরো পড়ে যেত তাই তাদের খেতে হত| আজ ঈশ্বর আমার সেই অধর্মের প্রতিফল দিলেন|” যিহূদার লোকরা বেষকের শাসককে জেরুশালেমে নিয়ে গেল| সেখানেই তার মৃত্যু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অদোনী-বেষক বললেন, “যাদের হাত ও পায়ের বুড়ো আঙ্গুল বাদ দেওয়া হয়েছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের (টেবিলের) নীচে খাবার কুড়াতেন; আমি যেমন কাজ করেছি, ঈশ্বর আমাকেও সেরকম প্রতিফল দিয়েছেন।” পরে লোকেরা তাকে যিরুশালেমে আনলে তিনি সেই জায়গায় মারা গেলেন।