Judges 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদা-বংশের লোকেরা পর্বতময় দেশ, দক্ষিণ দেশ ও নিম্নভূমি-নিবাসী কেনানীয়দের সঙ্গে যুদ্ধ করতে নেমে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, যিহূদা গোষ্ঠীর লোকেরা পাহাড়ি অঞ্চলে, নেগেভে এবং পশ্চিমী পাহাড়ের পাদদেশে বসবাসকারী কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদা-সন্তানগণ পর্ব্বতময় দেশ, দক্ষিণ দেশ ও নিম্নভূমিনিবাসী কনানীয়দের সহিত যুদ্ধ করিতে নামিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদা-সন্তানগণ পর্বতময় দেশ, দক্ষিণ দেশ ও নিম্নভূমি নিবাসী কনানীয়দের সহিত যুদ্ধ করিতে নামিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তারা উঁচু পাহাড়ী এলাকা, নেগেভ ও নীচু পাহাড়ী এলাকার বাসিন্দা কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তারা উঁচু পাহাড়ী এলাকা, নেগেভ ও নীচু পাহাড়ী এলাকার বাসিন্দা কেনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তাঁরা দক্ষিণের মরু অঞ্চল, পার্বত্য প্রদেশ ও পাহাড়তলী এলাকার কনানীদের বিরুদ্ধে অভিযান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা আরও কিছু কনানীয়দের সঙ্গে যুদ্ধ করতে নেমে গিয়েছিল| এরা নেগেভের পাহাড়ি অঞ্চলে আর পশ্চিম পাহাড়তলিতে বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদা সন্তানরা কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেল যারা পাহাড়ের দক্ষিণ দিকে এবং পশ্চিমীয় পাদদেশে বাস করত।