Judges 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সীদোনীয়, আমালেকীয় ও মায়োনীয়রা যখন তোমাদের উপরে জুলুম করেছিল আর তোমরা আমার কাছে কান্নাকাটি করলে আমি তাদের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা তোমাদের উপর দমনপীড়ন চালাচ্ছিল এবং তোমরা আমার কাছে সাহায্য চেয়ে কেঁদেছিলে, তখন কি আমি তাদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়গণ তোমাদের উপরে উপদ্রব করিয়াছিল, এবং তোমরা আমার কাছে ক্রন্দন করিলে আমি তাহাদের হস্ত হইতে তোমাদিগকে নিস্তার করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়গণ তোমাদের উপরে উপদ্রব করিয়াছিল, এবং তোমরা আমার কাছে ক্রন্দন করিলে আমি তাহাদের হস্ত হইতে তোমাদিগকে নিস্তার করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সীদোনীয়, অমালেকীয় এবং মায়োনীয়দের অত্যাচারে তোমরা সাহায্যের জন্য আমার কাছে কান্নাকাটি করেছিলে তখন তাদের হাত থেকেও আমি তোমাদের উদ্ধার করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন সিডনীয়, আমালেকীয় এবং মায়োনীয়দের জুলুমে তোমরা সাহায্যের জন্য আমার কাছে ফরিয়াদ জানিয়েছিলে তখন তাদের হাত থেকেও আমি তোমাদের উদ্ধার করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীদোনী, অমালেকী ও মায়োনীরাও তোমাদের উপর অত্যাচার করেছিল, তখন তোমরা আমার কাছে কান্নাকাটি করেছিলে আর আমি তাদের হাত থেকেও তোমাদের নিষ্কৃতি দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সীদোনীয়, অমালেকীয় আর মায়োনীয়রা যখন তোমাদের আক্রমণ করল, তখনও তোমাদের আমি বাঁচিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা তোমাদের উপরে অত্যাচার করেছিল এবং তোমরা আমার কাছে কাঁদলে আমি তাদের হাত থেকে তোমাদেরকে নিস্তার করলাম।