Judges 10:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনি-ইসরাইল মাবুদকে বললো, আমরা গুনাহ্ করেছি; এখন তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই আমাদের প্রতি কর; আরজ করি, কেবল আজ আমাদের উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলীরা সদাপ্রভুকে বলল, “আমরা পাপ করেছি। তোমার যা ভালো বলে মনে হয়, আমাদের প্রতি তাই করো, কিন্তু দয়া করে এখন আমাদের রক্ষা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল সন্তানগণ সদাপ্রভুকে কহিল, আমরা পাপ করিয়াছি; এখন তোমার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই আমাদের প্রতি কর; বিনয় করি, কেবল অদ্য আমাদিগকে উদ্ধার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুকে কহিল, আমরা পাপ করিয়াছি; এখন তোমার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই আমাদের প্রতি কর; বিনয় করি, কেবল অদ্য আমাদিগকে উদ্ধার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলীয়েরা সদাপ্রভুকে বলল, “আমরা পাপ করেছি। তোমার যা ভাল মনে হয় আমাদের প্রতি তা-ই কোরো, কিন্তু দয়া করে এবার তুমি আমাদের রক্ষা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বনি-ইসরাইলরা মাবুদকে বলল, “আমরা গুনাহ্ করেছি। তোমার যা ভাল মনে হয় আমাদের প্রতি তা-ই কোরো, কিন্তু দয়া করে এবার তুমি আমাদের রক্ষা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন পরমেশ্বরের কাছে নিবেদন করে বলল, আমরা পাপ করেছি, তোমার বিবেচনায় যা ভাল, আমাদের প্রতি তা-ই কর, কেবল দয়া করে আজকের এই বিপদ থেকে আমাদের উদ্ধার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলবাসীরা প্রভুকে বলল, “আমরা পাপ করেছি| আপনি আমাদের প্রতি যা ইচ্ছা হয় করুন| কিন্তু প্রভু দয়া করুন, শুধুমাত্র আজকের জন্য আমাদের রক্ষা করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলীয়রা সদাপ্রভুকে বলল, আমরা পাপ করেছি; এখন তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তাই আমাদের প্রতি কর; অনুরোধ করি, কেবল আজ আমাদেরকে উদ্ধার কর।