Judges 10:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তাদের মধ্য থেকে বিজাতীয় দেবমূর্তিকে দূর করে মাবুদের সেবা করতে লাগল; তাতে ইসরাইলের কষ্টে তাঁর প্রাণ দুঃখিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা তাদের মধ্যে থাকা বিজাতীয় দেবতাদের দূর করে দিল ও সদাপ্রভুর সেবা করল। ইস্রায়েলের এই দুর্দশা আর তিনি সহ্য করতে পারলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে দূর করিয়া সদাপ্রভুর সেবা করিল; তাহাতে ইস্রায়েলের কষ্টে তাঁহার প্রাণ দুঃখিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে দূর করিয়া সদাপ্রভুর সেবা করিল; তাহাতে ইস্রায়েলের কষ্টে তাঁহার প্রাণ দুঃখিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তাদের মধ্যে অন্য জাতিদের যে সব দেব-দেবতা ছিল তাদের দূর করে দিয়ে তারা সদাপ্রভুর সেবা করতে লাগল। ইস্রায়েলীয়দের কষ্ট দেখে সদাপ্রভুর মনে দুঃখ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তাদের মধ্যে অন্য জাতিদের যে সব দেব-দেবী ছিল তাদের দূর করে দিয়ে তারা মাবুদের এবাদত করতে লাগল। বনি-ইসরাইলদের কষ্ট দেখে মাবুদের মনে দুঃখ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন তাদের সমাজ থেকে বিজাতীয় দেব বিগ্রহগুলি দূর করে পরমেশ্বরের সেবা-আরাধনা করতে লাগল। ইসরায়েলীদের এই দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে তারা সমস্ত মূর্ত্তি ছুঁড়ে ফেলে দিল| আবার তারা প্রভু ঈশ্বরের উপাসনা করতে শুরু করল| অগত্যা প্রভু তাদের কষ্ট দেখলেন ও বেদনাবোধ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা নিজেদের মধ্য থেকে বিজাতীয় দেবতাদেরকে দূর করে সদাপ্রভুর সেবা করল; তাতে ইস্রায়েলের কষ্টে তাঁর প্রাণ দুঃখিত হল।