Judges 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে অম্মোনীয়দের ডাকা হলে তারা এসে গিলিয়দে শিবির স্থাপন করলো। আর বনি-ইসরাইল একত্র হয়ে মিস্‌পাতে শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়রা যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গিলিয়দে শিবির স্থাপন করার জন্য আহূত হল, তখন ইস্রায়েলীরাও মিস্‌পাতে সমবেত হয়ে শিবির স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে অম্মোন-সন্তানগণ সমাহূত হইয়া গিলিয়দে শিবির স্থাপন করিল। আর ইস্রায়েল-সন্তানগণ একত্র হইয়া মিস্‌পাতে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে অম্মোন-সন্তানগণ সমাহূত হইয়া গিলিয়দে শিবির স্থাপন করিল। আর ইস্রায়েল-সন্তানগণ একত্র হইয়া মিস্‌পাতে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যুদ্ধে যাবার জন্য অম্মোনীয়দের ডাক পড়ল আর তাতে তারা গিয়ে গিলিয়দে ছাউনি ফেলল। এতে ইস্রায়েলীয়েরাও জড়ো হয়ে মিসপাতে গিয়ে তাদের ছাউনি ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর যুদ্ধে যাবার জন্য অম্মোনীয়দের ডাক পড়ল আর তাতে তারা গিয়ে গিলিয়দে ছাউনি ফেলল। এতে ইসরাইলীয়রাও জমায়েত হয়ে মিসপাতে গিয়ে তাদের ছাউনি ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনীরা সেই সময়ে দলবদ্ধ হয়ে গিলিয়দে এসে ছাউনি ফেলেছিল। ইসরায়েলীরাও একত্র হয়ে মিস্‌পাতে এসে ছাউনি ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনরা যুদ্ধের জন্য তৈরী হল| তাদের শিবির ছিল গিলিয়দে| ইস্রায়েলবাসীরাও সব এক জায়গায় জড়ো হল| তাদের শিবির হল মিস্পা শহরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের অম্মোন-সন্তানরা জড়ো হয়ে গিলিয়দে শিবির তৈরী করল। আর ইস্রায়েলীয়রা জড়ো হয়ে মিস্‌পাতে শিবির তৈরী করল।