Judges 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা, গিলিয়— দের নেতৃবর্গ, পরষ্পর বললো, অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ কোন ব্যক্তি আরম্ভ করবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দের অধিবাসীদের নেতারা পরস্পর বলাবলি করল, “যে কেউ অম্মোনীয়দের আক্রমণ করার ক্ষেত্রে নেতৃত্ব দেবে, সেই হবে সেইসব লোকজনের সর্দার, যারা গিলিয়দে বসবাস করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা, গিলিয়দের অধ্যক্ষগণ, পরস্পর কহিল, অম্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে কোন ব্যক্তি আরম্ভ করিবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা, গিলিয়দের অধ্যক্ষগণ, পরস্পর কহিল, অম্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে কোন্‌ ব্যক্তি আরম্ভ করিবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দের নেতারা একে অন্যকে বলল, “যে লোক অম্মোনীয়দের প্রথমে আক্রমণ করবে সে-ই গিলিয়দের বাসিন্দাদের কর্তা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দের নেতারা একে অন্যকে বলল, “যে লোক অম্মোনীয়দের প্রথমে হামলা করবে সে-ই গিলিয়দের বাসিন্দাদের কর্তা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইসরায়েলীরা এবং তাদের নেতারা আলোচনা করে বলল, আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধে যে আমাদের নেতৃত্ব দেবে সে-ই হবে গিলিয়দের অধিপতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিলিয়দের নেতারা বলল, “অম্মোনদের বিরুদ্ধে যুদ্ধে যে আমাদের নেতৃত্ব দেবে সেই হবে গিলিয়দবাসীদের প্রধান নেতা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা, গিলিয়দের অধ্যক্ষরা, পরস্পর বলল, অম্মোন-সন্তানদের সঙ্গে যুদ্ধ করতে কোন্‌ ব্যক্তি আরম্ভ করবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হবে।