Judges 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তেইশ বছর ইসরাইলের বিচার করলেন; পরে তাঁর মৃত্যু হলে শামীরে তাঁকে দাফন করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তেইশ বছর তিনি ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন; পরে তিনি মারা গেলেন, এবং শামীরেই তাঁকে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তেইশ বৎসর ইস্রায়েলের বিচার করিলেন; পরে তিনি মরিয়া গেলেন, এবং শামীরে তাঁহার কবর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তেইশ বৎসর ইস্রায়েলের বিচার করিলেন; পরে তিনি মরিয়া গেলেন, এবং শামীরে তাঁহার কবর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তেইশ বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন। পরে তিনি মারা গেলেন এবং শামীরেই তাঁকে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তেইশ বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন। পরে তিনি ইন্তেকাল করলেন এবং শামীরেই তাঁকে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইনি তেইশ বছর ইসরায়েলীদের নেতৃত্ব দান করেছিলেন। এর পর তিনি পরলোক গমন করেন এবং শামীরেই তাঁকে সমাধিস্থ করা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোলয় 23 বছর ধরে ইস্রায়েলবাসীদের বিচারক ছিল| মৃত্যুর পর তাকে শামীর শহরে কবর দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তেইশ বছর ইস্রায়েলের বিচার করলেন; পরে তিনি মারা গেলেন এবং শামীরে (শহরে) তার কবর দেওয়া হল।