Judges 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর ত্রিশজন পুত্র ছিল এবং তারা ত্রিশটি গাধার পিঠে চড়ে বেড়াত। তাদের ত্রিশটি নগর ছিল, আর গিলিয়দ দেশস্থ সেসব নগরকে আজও হবোৎ-যায়ীর বলা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ত্রিশজন ছেলে ছিল, যারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। গিলিয়দে ত্রিশটি নগর তারা নিয়ন্ত্রণ করত, যেগুলি আজও হবোৎ-যায়ীর নামে পরিচিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার ত্রিশটী পুত্র ছিল, তাহারা ত্রিশ গর্দ্দভে চড়িয়া বেড়াইত; এবং তাহাদের ত্রিশ নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার ত্রিশ জন পুত্র ছিল, এবং তাহারা ত্রিশটি গর্দভে চড়িয়া বেড়াইত; এবং তাহাদের ত্রিশটি নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যায়ীরের ত্রিশজন ছেলে ছিল; তারা ত্রিশটা গাধায় চড়ে বেড়াত। গিলিয়দের ত্রিশটা গ্রাম তাদের অধীনে ছিল। আজও সেই গ্রামগুলোকে হবোৎ-যায়ীর বলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যায়ীরের ত্রিশজন ছেলে ছিল; তারা ত্রিশটা গাধায় চড়ে বেড়াত। গিলিয়দের ত্রিশটা গ্রাম তাদের অধীনে ছিল। আজও সেই গ্রামগুলোকে হবোৎ-যায়ীর বলা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ত্রিশ জন ছেলে ছিল, তারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। তাদের দখলে ত্রিশটি জনপদ ছিল। গিলিয়দ প্রদেশের এই জনপদগুলি আজও যায়ীরের গ্রাম নামে পরিচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার 30 জন পুত্র ছিল| তারা 30টি গাধায় চড়ে বেড়াত| তারা গিলিয়দের 30টি শহরের দেখাশোনা করত| এমনকি আজও সবাই এই শহরগুলোকে যায়ীরের শহর বলেই জানে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ত্রিশটী ছেলে ছিল, তারা (নিজের নিজের) ত্রিশটি গাধায় চড়ে বেড়াত; এবং তাদের ত্রিশটি নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে এখন হবোৎ-যায়ীর বলা যায়।