Judges 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইল মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই পুনর্বার করতে লাগল এবং বাল দেবতাদের, অষ্টারোৎ দেবীদের, অরামের দেবতাদের, সিডনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোনীয়দের দেবতাদের ও ফিলিস্তিনীদের দেবতাদের সেবা করতে লাগল; তারা মাবুদকে ত্যাগ করলো, তাঁর সেবা করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা আবার সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল। তারা বায়াল-দেবতাদের, অষ্টারোৎ দেবীদের, এবং অরামের দেবতাদের, সীদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোনীয়দের দেবতাদের ও ফিলিস্তিনীদের দেবতাদের সেবা করতে লাগল। আর যেহেতু ইস্রায়েলীরা সদাপ্রভুকে ত্যাগ করল এবং আর তাঁর সেবা করল না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই পুনর্ব্বার করিল, এবং বাল দেবগণের, অষ্টারোৎ দেবীদের, অরামের দেবগণের, সীদোনের দেবগণের, মোয়াবের দেবগণের, অম্মোন-সন্তানদের দেবগণের ও পলেষ্টীয়দের দেবগণের সেবা করিতে লাগিল; তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিল, তাঁহার সেবা করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই পুনর্বার করিল, এবং বাল দেবগণের, অষ্টারোৎ দেবীদের, অরামের দেবগণের, সীদোনের দেবগণের, মোয়াবের দেবগণের, অম্মোন-সন্তানদের দেবগণের ও পলেষ্টীয়দের দেবগণের সেবা করিতে লাগিল; তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিল, তাঁহার সেবা করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর চোখে যা মন্দ আবার তা-ই করতে লাগল। তারা বাল দেবতাদের এবং অষ্টারোৎ দেবীদের এবং অরামীয়, সীদোনীয়, মোয়াবীয়, অম্মোনীয় ও পলেষ্টীয়দের দেব-দেবতাদের পূজা করতে লাগল। এইভাবে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুকে ত্যাগ করল এবং তাঁর সেবা করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বনি-ইসরাইলরা মাবুদের চোখে যা খারাপ আবার তা-ই করতে লাগল। তারা বাল-দেবতাদের এবং অষ্টারোৎ দেবীদের এবং সিরীয়, সিডনীয়, মোয়াবীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনীদের দেব-দেবীদের পূজা করতে লাগল। এইভাবে বনি-ইসরাইলরা মাবুদকে ত্যাগ করল এবং তাঁর এবাদত করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা আবার পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ, সেই সব আচরণ করতে শুরু করেছিল। তারা বেল ও অষ্টারোৎ দেবদেবীদের এবং অরাম, সীদোন, যোয়ার, আম্মোন ও ফিলিস্তীয়া দেশের দেবতাদের পূজা-অর্চনা করতে লাগল। পরমেশ্বরকে তারা পরিত্যাগ করল এবং তাঁর সেবা-আরাধনা ছেড়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দৃষ্টিতে যা মন্দ সেই পাপকর্মে আবার ইস্রায়েলবাসীরা রত হল| তারা বাল আর অষ্টারোতের মূর্ত্তির পূজা করতে লাগল| সেই সঙ্গে তারা অরাম, সীদোন, মোয়াব, অম্মোন এবং পলেষ্টীয় দেবতাদের পূজা করত| ইস্রায়েল তাদের প্রকৃত প্রভুকে ত্যাগ করল আর তাঁর সেবা বন্ধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই পুনরায় করল এবং বালদেবতাদের, অষ্টারোৎ দেবীদের, অরামের দেবতাদের, সীদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোন-সন্তানদের দেবতাদের ও পলেষ্টীয়দের দেবতাদের সেবা করতে লাগল; তারা সদাপ্রভুকে ত্যাগ করল, তাঁর সেবা করল না।