Judges 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা সেই বছর বনি-ইসরাইলীয়দের জুলুম ও চূর্ণ করলো; আঠার বছর পর্যন্ত জর্ডান পারস্থ গিলিয়দের অন্তর্গত আমোরীয় দেশ-নিবাসী সমস্ত বনি-ইসরাইলদেরকে চূর্ণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সেই বছর তাদের চূর্ণবিচূর্ণ ও সর্বনাশ করে ছাড়লো। ইমোরীয়দের দেশ গিলিয়দে, জর্ডন নদীর পূর্বপারে বসবাসকারী সব ইস্রায়েলীর উপরে তারা আঠারো বছর ধরে দমনপীড়ন চালাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহারা ঐ বৎসর ইস্রায়েল-সন্তানগণকে পীড়ন ও চূর্ণ করিল; আঠার বৎসর পর্য্যন্ত যর্দ্দন-পারস্থ গিলিয়দের অন্তঃপাতী ইমোরীয় দেশনিবাসী সমস্ত ইস্রায়েল-সন্তানকে চূর্ণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহারা ঐ বৎসর ইস্রায়েল-সন্তানগণকে পীড়ন ও চূর্ণ করিল; আঠার বৎসর পর্যন্ত যর্দন পারস্থ গিলিয়দের অন্তর্গত ইমোরীয় দেশনিবাসী সমস্ত ইস্রায়েল-সন্তানকে চূর্ণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বছরে তারা ইস্রায়েলীয়দের যেন দলে-পিষে মারল। তারা যর্দনের পূর্ব দিকে ইমোরীয়দের দেশ গিলিয়দে বাসকারী ইস্রায়েলীয়দের আঠারো বছর ধরে কষ্ট দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বছরে তারা বনি-ইসরাইলদের যেন দলে-পিষে মারল। তারা জর্ডানের পূর্ব দিকে আমোরীয়দের দেশ গিলিয়দে বাসকারী বনি-ইসরাইলদের আঠারো বছর ধরে কষ্ট দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সেই বছর ইসরায়েলীদের আক্রমণ করে বিধ্বস্ত করল। জর্ডনের পূর্বপারে গিলিয়দের অন্তর্গত ইমোরীদের দেশে যে সব ইসরায়েলী ছিল তাদের উপরে তারা আঠেরো বছর ধরে অমানুষিক নির্যাতন চালাল। এমনকি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ বছরেই যর্দন নদীর পূর্বদিকে গিলিয়দ অঞ্চলে যেসব ইস্রায়েলীয় থাকত তাদের ওরা হারিয়ে দিল| এই অঞ্চলেই ছিল ইমোরীয়দের বাস| এইসব ইস্রায়েলবাসীরা 18 বছর দুঃখ কষ্ট ভোগ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এরা ঐ বছর ইস্রায়েল সন্তানদের অত্যাচার ও চূর্ণ করল; আঠার বছর পর্যন্ত যর্দন-পারস্থ গিলিয়দের অন্তঃপাতী ইমোরীয় দেশনিবাসী সমস্ত ইস্রায়েলীয়দেরকে চূর্ণ করল।