Judges 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অম্মোনীয়রা এহুদার ও বিন্‌ইয়ামীনের এবং আফরাহীম কুলের সঙ্গে যুদ্ধ করতে জর্ডান পার হয়ে আসত; এভাবে ইসরাইল অতিশয় কষ্ট পেতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়রাও যিহূদা, বিন্যামীন ও ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জর্ডন নদী পার হয়ে আসত; ইস্রায়েল চরম দুর্দশাগ্রস্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অম্মোন-সন্তানগণ যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সহিত যুদ্ধ করিতে যর্দ্দন পার হইয়া আসিত; এইরূপে ইস্রায়েল অতিশয় কষ্ট পাইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অম্মোন-সন্তানগণ যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সহিত যুদ্ধ করিতে যর্দন পার হইয়া আসিত; এইরূপে ইস্রায়েল অতিশয় কষ্ট পাইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা, বিন্যামীন ও ইফ্রয়িম-গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অম্মোনীয়েরা যর্দন পার হয়ে আসল। তখন ইস্রায়েলীয়েরা মহা কষ্টে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা, বিন্‌ইয়ামীন ও আফরাহীম-গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অম্মোনীয়রা জর্ডান পার হয়ে আসল। তখন বনি-ইসরাইলরা মহা কষ্টে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনীরা জর্ডন পার হয়ে এসে যিহুদা, বিন্যামীন ও ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের উপর হামলা করত। এর ফলে ইসরায়েলীদের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনরা তারপর যর্দন পেরিয়ে যিহূদা, বিন্যামীন আর ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল| অম্মোনদের উৎপীড়নের কারণে ইস্রায়েলীয়দের প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অম্মোন-সন্তানরা যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সঙ্গে যুদ্ধ করতে যর্দ্দন পার হয়ে আসত; এই ভাবে ইস্রায়েল খুব কষ্ট পেতে লাগল।