Judges 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গিলিয়দের প্রধান ব্যক্তিরা যিপ্তহকে বললো, মাবুদ আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কাজ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দের প্রাচীনেরা তাঁকে উত্তর দিলেন, “সদাপ্রভু আমাদের সাক্ষী; আমরা নিশ্চয় তোমার কথামতোই কাজ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কার্য্য করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কার্য করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দের বৃদ্ধ নেতারা উত্তরে বললেন, “সদাপ্রভুই আমাদের সাক্ষী রইলেন যে, তুমি যা বললে আমরা তা-ই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দের বৃদ্ধ নেতারা জবাবে বললেন, “মাবুদই আমাদের সাক্ষী রইলেন যে, তুমি যা বললে আমরা তা-ই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিলিয়দের নেতারা বললেন, পরমেশ্বরের শপথ, তুমি যা বলেছ, তা-ই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিলিয়দের নেতারা বলল, “আমরা যে সব কথা বলেছি প্রভু সবই শুনছেন| আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যা করতে বলবে আমরা তাই করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে বলল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কাজ করব।