Judges 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিপ্তহ অম্মোনীয়দের বাদশাহ্‌র কাছে দূত পাঠিয়ে বললেন, আমার সঙ্গে কি এমন প্রয়োজন যে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আমার দেশে আসলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিপ্তহ এই প্রশ্ন সমেত অম্মোনীয় রাজার কাছে দূত পাঠালেন: “আমার বিরুদ্ধে আপনার কী অভিযোগ আছে যে আপনি আমার দেশ আক্রমণ করেছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিপ্তহ অম্মোন-সন্তানদের রাজার নিকটে দূত পাঠাইয়া কহিলেন, আমার সহিত তোমার বিষয় কি যে, তুমি আমার সহিত যুদ্ধ করিতে আমার দেশে আসিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিপ্তহ অম্মোন-সন্তানদের রাজার নিকটে দূত পাঠাইয়া কহিলেন, আমার সহিত তোমার বিষয় কি যে, তুমি আমার সহিত যুদ্ধ করিতে আমার দেশে আসিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিপ্তহ লোক পাঠিয়ে অম্মোনীয় রাজাকে এই কথা জিজ্ঞাসা করলেন, “আমার ও আপনার মধ্যে এমন কি হয়েছে যার জন্য আপনি আমার দেশ আক্রমণ করতে এসেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর যিপ্তহ লোক পাঠিয়ে অম্মোনীয় বাদশাহ্‌কে এই কথা জিজ্ঞাসা করলেন, “আমার ও আপনার মধ্যে এমন কি হয়েছে যার জন্য আপনি আমার দেশ আক্রমণ করতে এসেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর যিপ্তাহ্‌ আম্মোনরাজের কাছে দূত মারফৎ বলে পাঠালেন, আমরা আপনার কি করেছি যে আপনি আমাদের দেশ আক্রমণ করতে এসেছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনদের রাজার কাছে যিপ্তহ কয়েকজন বার্তাবাহক পাঠাল| বার্তাবাহকরা রাজার কাছে এই বার্তা শোনাল, “অম্মোনবাসী আর ইস্রায়েলীয়দের মধ্যে সমস্যাটা কি? কেন তোমরা আমাদের দেশে যুদ্ধ করতে এসেছ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিপ্তহ অম্মোনীয়দের রাজার কাছে দূত পাঠিয়ে বললেন, আমার সঙ্গে তোমার বিষয় কি যে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আমার দেশে আসলে?