Judges 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে অম্মোনীয়দের বাদশাহ্ যিপ্তহের দূতদেরকে বললেন, কারণ এই, ইসরাইল যখন মিসর থেকে আসে, তখন, অর্ণোন থেকে যব্বোক ও জর্ডান পর্যন্ত আমার ভূমি হরণ করেছিল; অতএব এখন সহিসালামতে তা ফিরিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়দের রাজা যিপ্তহের দূতদের উত্তর দিলেন, “ইস্রায়েল যখন মিশর থেকে বের হয়ে এসেছিল, তখন তারা অর্ণোন থেকে যব্বোক হয়ে, জর্ডন নদী পর্যন্ত আমার দেশটি দখল করে নিয়েছিল। এখন শান্তিপূর্বক আমার দেশটি ফিরিয়ে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অম্মোন-সন্তানগণের রাজা যিপ্তহের দূতগণকে কহিলেন, কারণ এই, ইস্রায়েল যখন মিসর হইতে আইসে, তখন, অর্ণোন অবধি যব্বোক ও যর্দ্দন পর্য্যন্ত আমার ভূমি হরণ করিয়াছিল; অতএব এখন নির্ব্বিরোধে তাহা ফিরাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অম্মোন-সন্তানগণের রাজা যিপ্তহের দূতগণকে কহিলেন, কারণ এই, ইস্রায়েল যখন মিসর হইতে আইসে, তখন, অর্ণোন অবধি যব্বোক ও যর্দন পর্যন্ত আমার ভূমি হরণ করিয়াছিল; অতএব এখন নির্বিরোধে তাহা ফিরাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্মোনীয় রাজা যিপ্তহের পাঠানো লোকদের বললেন, “ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে এসে যর্দন নদীর কিনারা ধরে অর্ণোন নদী থেকে যব্বোক নদী পর্যন্ত আমার সমস্ত জায়গাটা দখল করে নিয়েছে। এখন ভালোয় ভালোয় তা ফিরিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্মোনীয় বাদশাহ্ যিপ্তহের পাঠানো লোকদের বললেন, “বনি-ইসরাইলরা মিসর দেশ থেকে বের হয়ে এসে জর্ডান নদীর কিনারা ধরে অর্ণোন নদী থেকে যব্বোক নদী পর্যন্ত আমার সমস্ত জায়গাটা দখল করে নিয়েছে। এখন সহিসালামতে তা ফিরিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনরাজ যিপ্তাহের দূতদের বললেন, ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার সময় আর্ণোন নদী থেকে যাব্বোক নদী পর্যন্ত ও জর্ডনের পূর্বদিকে আমাদের সমস্ত এলাকা দখল করে নিয়েছিল। এখন ভালোয় ভালোয় ঐ এলাকাগুলি আমাদের ফিরিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাদের বলল, “ইস্রায়েলের সঙ্গে আমাদের লড়াই জারি রয়েছে কারণ ওরা মিশর থেকে চলে আসার সময় আমাদের সমস্ত জমিজায়গা কেড়ে নিয়েছে| অর্ণোন নদী থেকে যব্বোক নদী এবং যর্দন নদী পর্যন্ত আমাদের যত জমি আছে, সব ওরা নিয়ে নিয়েছে| এখন যাও ইস্রায়েলীয়দের গিয়ে বলো, আমাদের জায়গাগুলো যেন কোনো ঝামেলা না করে ফিরিয়ে দেয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে অম্মোনীয়দের রাজা যিপ্তহের দূতদেরকে বললেন, কারণ এই, ইস্রায়েল যখন মিশর থেকে আসে, তখন অর্ণোন পর্যন্ত যব্বোক ও যর্দ্দন পর্যন্ত আমার ভূমি কেড়ে নিয়েছিল; অতএব এবং এখন শান্তিতে তা ফিরিয়ে দাও।