Judges 11:15 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁকে বললেন, যিপ্তহ এই কথা বলেন, মোয়াবের ভূমি কিংবা অম্মোনীয়দের ভূমি ইসরাইল হরণ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বললেন: “যিপ্তহ একথাই বলেন: ইস্রায়েল মোয়াবের দেশ বা অম্মোনীয়দের দেশ দখল করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাকে কহিলেন, যিপ্তহ এই কথা কহেন, মোয়াবের ভূমি কিম্বা অম্মোন-সন্তানগণের ভূমি ইস্রায়েল হরণ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাকে কহিলেন, যিপ্তহ এই কথা কহেন, মোয়াবের ভূমি কিম্বা অম্মোন-সন্তানগণের ভূমি ইস্রায়েল হরণ করে নাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা গিয়ে বলল, যিপ্তাহ্‌ বলে পাঠিয়েছেন যে ইসরায়েলীরা মোয়াব কিম্বা আম্মোনের কোন এলাকা দখল করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যে বার্তা নিয়ে গেল তা এরকম: “যিপ্তহ এই কথা বলেন: ইস্রায়েল মোয়াব বা অম্মোনদের কোন জায়গা নেয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাকে বললেন, যিপ্তহ এই কথা বলেন, মোয়াবের ভূমি কিম্বা অম্মোনীয়দের ভূমি ইস্রায়েল কেড়ে নেয়নি।