Judges 11:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মিসর থেকে আসার সময় ইসরাইল লোহিত সাগর পর্যন্ত মরুভূমির মধ্যে ভ্রমণ করে যখন কাদেশে উপস্থিত হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা যখন মিশর থেকে বের হয়ে এসেছিল, ইস্রায়েল তখন মরুপ্রান্তরের মধ্যে দিয়ে লোহিত সাগর হয়ে কাদেশে এসে পৌঁছেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মিসর হইতে আসিবার সময়ে ইস্রায়েল সূফসাগর পর্য্যন্ত প্রান্তরের মধ্যে ভ্রমণ করিয়া যখন কাদেশে উপস্থিত হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মিসর হইতে আসিবার সময়ে ইস্রায়েল সূফসাগর পর্যন্ত প্রান্তরের মধ্যে ভ্রমণ করিয়া যখন কাদেশে উপস্থিত হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর থেকে বেরিয়ে আসবার পর ইস্রায়েলীয়েরা মরু-এলাকার মধ্য দিয়ে লোহিত সাগর পর্যন্ত গিয়েছিল এবং তারপর গিয়েছিল কাদেশে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর থেকে বেরিয়ে আসবার পর বনি-ইসরাইলরা মরুভূমির মধ্য দিয়ে লোহিত সাগর পর্যন্ত গিয়েছিল এবং তারপর গিয়েছিল কাদেশে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে চলে আসার সময় ইসরায়েলীরা প্রান্তরের মধ্য দিয়ে লোহিত সাগর পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে তারা কাদেশে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা যখন মিশর থেকে চলে আসে তখন তারা মরুভূমিতে ছিল| সেখান থেকে গেল লোহিত সাগরে| তারপর কাদেশে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মিশর থেকে আসবার দিনের ইস্রায়েল সূফসাগর পর্যন্ত প্রান্তরের মধ্যে ভ্রমণ করে যখন কাদেশে পৌছায়,