Judges 11:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইদোমের বাদশাহ্র কাছে দূত পাঠিয়ে বলেছিল, আরজ করি, আপনার দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দিন, কিন্তু ইদোমের বাদশাহ্ সেই কথায় কান দিলেন না; আবার সেই একই কথা মোয়াবের বাদশাহ্র কাছে বলে পাঠালে তিনিও সম্মত হলেন না; অতএব ইসরাইল কাদেশে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েল ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে বলেছিল, ‘আপনার দেশের মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি আমাদের দিন,’ কিন্তু ইদোমের রাজা তা শোনেননি। তারা মোয়াবের রাজার কাছেও দূত পাঠিয়েছিল, এবং তিনিও প্রত্যাখ্যান করেছিলেন। অতএব ইস্রায়েল কাদেশেই থেকে গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইদোমের রাজার নিকটে দূত পাঠাইয়া বলিয়াছিল, বিনয় করি, আপনি নিজ দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দিউন, কিন্তু ইদোমের রাজা সে কথায় কাণ দিলেন না; আর সেইরূপ মোয়াবের রাজার নিকটে বলিয়া পাঠাইলে তিনিও সম্মত হইলেন না; অতএব ইস্রায়েল কাদেশে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইদোমের রাজার নিকটে দূত পাঠাইয়া বলিয়াছিল, বিনয় করি, আপনি নিজ দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দিউন, কিন্তু ইদোমের রাজা সেই কথায় কান দিলেন না; আর সেইরূপ মোয়াবের রাজার নিকটে বলিয়া পাঠাইলে তিনিও সম্মত হইলেন না; অতএব ইস্রায়েল কাদেশে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েলীয়েরা ইদোমের রাজার কাছে লোক পাঠিয়ে বলেছিল, ‘আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যাবার অনুমতি দিন।’ কিন্তু ইদোমের রাজা সেই কথায় কান দেন নি। তারা মোয়াবের রাজার কাছেও লোক পাঠিয়েছিল কিন্তু তিনিও রাজী হন নি। কাজেই ইস্রায়েলীয়েরা কাদেশেই রয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বনি-ইসরাইলরা ইদোমের বাদশাহ্র কাছে লোক পাঠিয়ে বলেছিল, ‘আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যাবার অনুমতি দিন।’ কিন্তু ইদোমের বাদশাহ্ সেই কথায় কান দেন নি। তারা মোয়াবের বাদশাহ্র কাছেও লোক পাঠিয়েছিল কিন্তু তিনিও রাজী হন নি। কাজেই বনি-ইসরাইলরা কাদেশেই রয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় তারা ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে অনুরোধ করেছিল যেন তিনি তাঁর দেশের মধ্যে দিয়ে তাদের যাওয়ার অনুমতি দেন। কিন্তু ইদোমের রাজা তাদের আবেদন গ্রাহ্য করেননি। তারা মোয়াবের রাজার কাছেও দূত পাঠিয়েছিল কিন্তু তিনিও অনুমতি দেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা ইদোমের রাজার কাছে দূত পাঠাল| দূতরা সাহায্য চাইল| তারা বলল, ‘ইস্রায়েলীয়দের তোমাদের দেশের ওপর দিয়ে যেতে দাও|’ কিন্তু ইদোমের রাজা আমাদের যেতে দিল না| মোয়াবের রাজার কাছেও আমরা একই রকম বার্তা পাঠালাম| সেও তার দেশের ওপর দিয়ে আমাদের যেতে দিল না| অগত্যা ইস্রায়েলীয়রা কাদেশেই থেকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে বলেছিল, অনুরোধ করি, আপনি নিজ দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দিন, কিন্তু ইদোমের রাজা সে কথায় কান দিলেন না; আর সেই রকম মোয়াবের রাজার কাছে বলে পাঠালে তিনিও রাজি হলেন না; অতএব ইস্রায়েল কাদেশে থাকল।