Judges 11:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সীহোন ইসরাইলকে বিশ্বাস করে তাঁর সীমার মধ্য দিয়ে যেতে দিলেন না; সীহোন তাঁর সমস্ত লোক একত্র করে যহসে শিবির স্থাপন এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীহোন অবশ্য, তাঁর এলাকার মধ্যে দিয়ে যাওয়ার কথায় ইস্রায়েলকে বিশ্বাস করেননি। তিনি তাঁর সব সৈন্যসামন্ত একত্রিত করে যহসে শিবির স্থাপন করলেন ও ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সীহোন ইস্রায়েলকে বিশ্বাস করিয়া আপন সীমার মধ্য দিয়া যাইতে দিলেন না; সীহোন আপনার সমস্ত লোক একত্র করিয়া যহসে শিবির স্থাপন করিলেন; ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সীহোন ইস্রায়েলকে বিশ্বাস করিয়া আপন সীমার মধ্য দিয়া যাইতে দিলেন না; সীহোন আপনার সমস্ত লোক একত্র করিয়া যহসে শিবির স্থাপন করিলেন; ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সীহোন ইস্রায়েলীয়দের বিশ্বাস না করে তাঁর দেশের মধ্য দিয়ে তাদের যাবার অনুমতি দিলেন না। তিনি তাঁর সমস্ত লোকজন জড়ো করে যহসে ছাউনি ফেললেন এবং ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সীহোন বনি-ইসরাইলদের বিশ্বাস না করে তাঁর দেশের মধ্য দিয়ে তাদের যাবার অনুমতি দিলেন না। তিনি তাঁর সমস্ত লোকজন জমায়েত করে যহসে ছাউনি ফেললেন এবং বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীহোনও ইসরায়েলীদের বিশ্বাস করে তাঁর রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর সৈন্যসামন্ত নিয়ে যাহাসে এসে ছাউনি ফেললেন এবং ইসরায়েলীদের আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইমোরীয়দের রাজা সীহোন ইস্রায়েলীয়দের ঢুকতে দিল না| সীহোন লোকদের নিয়ে যহসে তাঁবু খাটাল| তারপর তারা ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সীহোন ইস্রায়েলকে বিশ্বাস করে আপন সীমার মধ্য দিয়ে যেতে দিলেন না; সীহোন আপনার সব লোক জড়ো করে যহসে শিবির তৈরী করলেন; ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন।