Judges 11:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুতরাং ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ তাঁর লোক ইসরাইলের সম্মুখে ইমোরীয়দেরকে অধিকারচ্যুত করলেন; এখন আপনি কি তাদের দেশ অধিকার করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন যেহেতু ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রজা ইস্রায়েলের সামনে থেকে ইমোরীয়দের তাড়িয়ে দিয়েছেন, তাই তা ফেরত পাওয়ার কোনও অধিকার কি আপনার আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুতরাং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজা ইস্রায়েলের সম্মুখে ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিলেন; এখন আপনি কি তাহাদের দেশ অধিকার করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুতরাং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজা ইস্রায়েলের সম্মুখে ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিলেন; এখন আপনি কি তাহাদের দেশ অধিকার করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু যখন তাঁর লোক ইস্রায়েলীয়দের সামনে থেকে ইমোরীয়দের তাড়িয়ে দিয়েছেন তখন সেটা ফিরিয়ে নেবার কি অধিকার আপনার আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল জাতির মাবুদ আল্লাহ্‌ যখন তাঁর বান্দা বনি-ইসরাইলদের সামনে থেকে আমোরীয়দের তাড়িয়ে দিয়েছেন তখন সেটা ফিরিয়ে নেবার কি অধিকার আপনার আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই দেখতে পাচ্ছেন, ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভুই তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য ইমোরীদের কাছ থেকে জায়গাটা কেড়ে নিয়েছিলেন। এখন আপনি কি সেই দেশ আবার দখল করতে চান?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, ইস্রায়েলের ঈশ্বর নিজে ইমোরীয়দের তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন| সেই দেশ তিনি ইস্রায়েলীয়দের হাতে তুলে দিলেন| তোমরা কি মনে করো ইস্রায়েলীয়দের তোমরা দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু নিজের প্রজা ইস্রায়েলের সামনে ইমোরীয়দেরকে অধিকারচ্যুত করলেন; এখন আপনি কি তাদের দেশ অধিকার করবেন?