Judges 11:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার কমোশ দেব আপনাকে অধিকার করার জন্য যা দেন, আপনি কি তারই অধিকারী নন? আমাদের আল্লাহ্‌ মাবুদ আমাদের সম্মুখে যাদেরকে অধিকারচ্যুত করেছেন, সেসব কিছুর অধিকারী আমরাই আছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার দেবতা কমোশ আপনাকে যা দেন, তা কি আপনি গ্রহণ করবেন না? সেভাবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের যা দিয়েছেন, আমরা তা অধিকার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার কমোশ দেব আপনাকে অধিকারার্থে যাহা দেন, আপনি কি তাহারই অধিকারী নহেন? আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে যাহাদিগকে অধিকারচ্যুত করিয়াছেন, সে সমস্তের অধিকারী আমরাই আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার কমোশ দেব আপনাকে অধিকারার্থে যাহা দেন, আপনি কি তাহারই অধিকারী নহেন? আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে যাহাদিগকে অধিকারচ্যুত করিয়াছেন, সেই সমস্তের অধিকারী আমরাই আছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার কমোশ-দেবতা আপনাকে যা অধিকার করতে দিয়েছেন তা কি আপনার অধিকারে নেই? ঠিক সেইভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সামনে থেকে যাদের তাড়িয়ে দিয়েছেন আমরা তাদেরই জায়গা অধিকার করে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার কমোশ-দেবতা আপনাকে যা অধিকার করতে দিয়েছেন তা কি আপনার অধিকারে নেই? ঠিক সেইভাবে আমাদের মাবুদ আল্লাহ্‌ আমাদের সামনে থেকে যাদের তাড়িয়ে দিয়েছেন আমরা তাদেরই জায়গা অধিকার করে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার ইষ্টদেবতা কেমোশ আপনাকে যে দেশ দিয়েছেন সেই দেশের উপরেই আপনার অধিকার, আর আমাদের ঈশ্বর প্রভু আমাদের যে দেশ দিয়েছেন তার উপর আমাদেরও সেই রকমই অধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশ্যই তোমাদের দেবতা কমোশ তোমাদের জন্যে যে দেশ দিয়েছেন সেখানে তোমরা থাকতে পারো| এবং আমরাও আমাদের প্রভু ঈশ্বরের দেওয়া ভূখণ্ডে থাকব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার কমোশ দেব আপনাকে অধিকার করার জন্য যা দেন, আপনি কি তারই অধিকারী নন? আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সামনে যাদেরকে তাড়িয়েছেন, সে সমস্তর অধিকারী আমরাই আছি।