Judges 11:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বলুন দেখি, মোয়াবের বাদশাহ্ সিপ্পোরের পুত্র বালাক থেকে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইসরাইলের সঙ্গে ঝগড়া করেছিলেন, না তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি কি সিপ্পোরের ছেলে মোয়াবের রাজা বালাকের থেকেও শ্রেষ্ঠ? তিনি কি কখনও ইস্রায়েলের সঙ্গে বিবাদ বা যুদ্ধ করেছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলুন দেখি, মোয়াবের রাজা সিপ্পোরের পুত্র বালাক হইতে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইস্রায়েলের সহিত বিবাদ করিয়াছিলেন, না তাহাদের সহিত যুদ্ধ করিয়াছিলেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলুন দেখি, মোয়াবের রাজা সিপ্পোরের পুত্র বালাক হইতে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইস্রায়েলের সহিত বিবাদ করিয়াছিলেন, না তাহাদের সহিত যুদ্ধ করিয়াছিলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি কি মোয়াবের রাজা সিপ্পোরের ছেলে বালাকের চেয়েও ভাল? তিনি কখনও ইস্রায়েলের সংগে ঝগড়া কিম্বা যুদ্ধ করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি কি মোয়াবের বাদশাহ্ সিপ্পোরের ছেলে বালাকের চেয়েও ভাল? তিনি কখনও ইসরাইলের সংগে ঝগড়া কিংবা যুদ্ধ করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিপ্পোরের পুত্র বালাক, যিনি মোয়াবের রাজা ছিলেন, আপনি কি তাঁর চেয়েও বড়? তিনি কি কখনও ইসরায়েলীদের সঙ্গে বিবাদ করেছিলেন বা যুদ্ধ করেছিলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কি সিপ্পোরের পুত্র বালাকের চেয়ে উৎকৃষ্ট? বালাক ছিল মোয়াবের রাজা| সে কি ইস্রায়েলীয়দের সঙ্গে তর্ক করেছিল? সে কি বস্তুত তাদের সঙ্গে যুদ্ধ করেছিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বলুন দেখি, মোয়াবের রাজা সিপ্পোরের ছেলে বালাক থেকে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইস্রায়েলের সঙ্গে বিবাদ করেছিলেন, না তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন?