Judges 11:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষ্‌বোনে ও তার আশেপাশের এলাকায়, অরোয়েরে ও তার আশেপাশের এলাকায় এবং অর্ণোনের তীর ধরে সমস্ত নগরে তিনশত বছর ধরে ইসরাইল বাস করছে; এত দিনের মধ্যে আপনারা কেন সেসব ফিরিয়ে নেননি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
300 বছর ধরে ইস্রায়েল হিষ্‌বোন, অরোয়ের, তাদের পার্শ্ববর্তী উপনিবেশগুলি ও অর্ণোনের পার বরাবর অবস্থিত নগরগুলি অধিকার করে রেখেছে। সেসময় আপনারা কেন সেগুলি পুনর্দখল করেননি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিষ্‌বোনে ও তাহার উপনগরসমূহে, অরোয়েরে ও তাহার উপনগরসমূহে এবং অর্ণোন তটসমীপস্থ সমস্ত নগরে তিন শত বৎসরাবধি ইস্রায়েল বাস করিতেছে; এত দিনের মধ্যে আপনারা কেন সে সমস্ত ফিরাইয়া লন নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্‌বোনে ও তাহার উপনগর সমূহে, অরোয়েরে ও তাহার উপনগর সমূহে এবং অর্ণোন তটসমীপস্থ সমস্ত নগরে তিনশত বৎসরাবধি ইস্রায়েল বাস করিতেছে; এত দিনের মধ্যে আপনারা কেন সেই সমস্ত ফিরাইয়া লন নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ তিনশো বছর ইস্রায়েলীয়েরা হিষ্‌বোন ও অরোয়ের শহর এবং তাদের আশেপাশের গ্রাম এবং অর্ণোন নদীর কিনারা ধরে সমস্ত গ্রামে বাস করে আসছে। সেই সময়ের মধ্যে আপনি সেগুলো কেন আবার দখল করে নেন নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ তিনশো বছর বনি-ইসরাইলরা হিষ্‌বোন ও অরোয়ের শহর এবং তাদের আশেপাশের গ্রাম এবং অর্ণোন নদীর কিনারা ধরে সমস্ত গ্রামে বাস করে আসছে। সেই সময়ের মধ্যে আপনি সেগুলো কেন আবার দখল করে নেন নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্‌বোনে ও আরোয়েরে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ও নগরগুলিতে, আর্ণোনের তীরবর্তী সমস্ত নগরে ইসরায়েলীরা আজ তিনশো বছর বসবাস করছে। এতদিন আপনারা সেই সব অঞ্চল কেন ফিরিয়ে নেননি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা 300 বছর ধরে হিষ্বনে আর সেই শহরের লাগোয়া কয়েকটি জায়গায় বাস করেছে| অরোয়েরে এবং তার পাশের শহরেও 300 বছর ধরে বাস করেছে| 300 বছর ধরে তারা বাস করেছে অর্ণোন নদীর ধারে সমস্ত শহরে| এতদিন তোমরা কেন এইসব শহর দখল করো নি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্‌বোনে ও তাঁর উপনগরগুলি, অরোয়েরে ও তাঁর উপনগরসমূহে এবং অর্ণোন তীরে সমস্ত নগরে তিনশো বছর পর্যন্ত ইস্রায়েল বাস করছে; এত দিনের র মধ্যে আপনারা কেন সে সমস্ত ফিরিয়ে নেননি?