Judges 11:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তো আপনাদের বিরুদ্ধে কোন ক্ষতি করি নি; কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করাতে আপনি আমার প্রতি অন্যায় করছেন; বিচারকর্তা মাবুদ আজ বনি-ইসরাইল ও অম্মোনীয়দের মধ্যে বিচার করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আপনাদের প্রতি কোনও অন্যায় করিনি, কিন্তু আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনিই আমার প্রতি অন্যায় করছেন। বিচারকর্তা সদাপ্রভুই আজ ইস্রায়েলী ও অম্মোনীয়দের মধ্যে উৎপন্ন বিতর্কের নিষ্পত্তি করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ত আপনাদের বিরুদ্ধে কোন দোষ করি নাই; কিন্তু আমার সহিত যুদ্ধ করাতে আপনি আমার প্রতি অন্যায় করিতেছেন; বিচারকর্ত্তা সদাপ্রভু অদ্য ইস্রায়েল-সন্তানগণের ও অম্মোন-সন্তানগণের মধ্যে বিচার করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ত আপনাদের বিরুদ্ধে কোন দোষ করি নাই; কিন্তু আমার সহিত যুদ্ধ করাতে আপনি আমার প্রতি অন্যায় করিতেছেন; বিচারকর্তা সদাপ্রভু অদ্য ইস্রায়েল-সন্তানগণের ও অম্মোন-সন্তানগণের মধ্যে বিচার করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ব্যাপারে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি, বরং আমার বিরুদ্ধে যুদ্ধ করে আপনিই আমার প্রতি অন্যায় করছেন। বিচারকর্তা সদাপ্রভুই এখন ইস্রায়েলীয় ও অম্মোনীয়দের মধ্যে বিচার করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ব্যাপারে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি, বরং আমার বিরুদ্ধে যুদ্ধ করে আপনিই আমার প্রতি অন্যায় করছেন। বিচারকর্তা মাবুদই এখন ইসরাইলীয় ও অম্মোনীয়দের মধ্যে বিচার করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আপনার বিরুদ্ধে কোন অন্যায় করিনি, বরং আপনিই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে অন্যায় করছেন। প্রভুই বিচারক, তিনিই আজ ইসরায়েলী ও আম্মোনীদের মধ্যে এই বিরোধের বিচার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা তোমাদের কাছে কোনো অপরাধ করে নি| অথচ তোমরা তাদের ওপর ঘোর অন্যায় করেছ| প্রভুই পরম বিচারক| স্বয়ং তিনিই বিচার করুন, ইস্রায়েল আর অম্মোনদের মধ্যে কারা ঠিক কাজ করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তো আপনাদের বিরুদ্ধে কোন দোষ করিনি; কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করাতে আপনি আমার প্রতি অন্যায় করছেন; বিচারকর্ত্তা সদাপ্রভু আজ ইস্রায়েলীয়দের ও অম্মোনীয়দের মধ্যে বিচার করুন।