Judges 11:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিপ্তহ মিস্‌পায় তাঁর নিজের বাড়িতে আসলেন, আর দেখ, তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাঁর কন্যা খঞ্জনি হাতে নৃত্য করতে করতে বাইরে আসছিল। সে তাঁর একমাত্র সন্তান, সে ছাড়া তাঁর আর কোন পুত্র বা কন্যা ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিপ্তহ যখন মিস্‌পায় তাঁর ঘরে ফিরে এলেন, তখন যে তাঁর সঙ্গে দেখা করার জন্য বের হয়ে এল সে ছিল তাঁর মেয়ে, এবং সে খঞ্জনি বাজিয়ে নাচতে নাচতে আসছিল! সে তাঁর একমাত্র সন্তান। সে ছাড়া তাঁর আর কোনও ছেলে বা মেয়ে ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিপ্তহ মিস্‌পায় আপন বাটীতে আসিলেন, আর দেখ, তাঁহার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য তাঁহার কন্যা তবল হস্তে করিয়া নৃত্য করিতে করিতে বাহিরে আসিতেছিল। সে তাঁহার একমাত্র সন্ততি, সে ছাড়া তাঁহার পুত্র কি কন্যা ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিপ্তহ মিস্‌পায় আপন বাটীতে আসিলেন, আর দেখ, তাঁহার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য তাঁহার কন্যা তবল হস্তে করিয়া নৃত্য করিতে করিতে বাহিরে আসিতেছিল। সে তাঁহার একমাত্র সন্ততি, সে ছাড়া তাঁহার পুত্র কি কন্যা ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিপ্তহ যখন মিসপাতে নিজের বাড়ীতে ফিরে আসলেন তখন যে তাঁকে এগিয়ে নিতে আসল সে ছিল তাঁরই মেয়ে। সে খঞ্জনীর তালে তালে নেচে নেচে আসছিল। সে ছিল যিপ্তহের একমাত্র সন্তান, আর এই মেয়েটি ছাড়া তাঁর অন্য কোন ছেলে বা মেয়ে ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিপ্তহ যখন মিসপাতে নিজের বাড়ীতে ফিরে আসলেন তখন যে তাঁকে এগিয়ে নিতে আসল সে ছিল তাঁরই মেয়ে। সে খঞ্জনীর তালে তালে নেচে নেচে আসছিল। সে ছিল যিপ্তহের একমাত্র সন্তান, আর এই মেয়েটি ছাড়া তাঁর অন্য কোন ছেলে বা মেয়ে ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিপ্তাহ্‌ মিস্‌পায় নিজের বাড়িতে ফিরে এলেন। সেইসময় তাঁর কন্যা তাঁকে অভ্যর্থনা করার জন্য খঞ্জনী বাজিয়ে নাচতে নাচতে বেরিয়ে এল। সে-ই ছিল তাঁর একমাত্র সন্তান। সে ছাড়া তাঁর আর কোন ছেলেমেয়ে ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিপ্তহ মিস্পায় ফিরে এলো| বাড়ি পৌঁছতেই তাকে দেখবার জন্য তার মেয়ে বেরিয়ে এল| মেয়েটি তবলা বাজিয়ে নাচছিল| সে ছিল তার একমাত্র মেয়ে| যিপ্তহ তাকে খুব ভালবাসত| যিপ্তের আর কোন ছেলেমেয়ে ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিপ্তহ মিস্‌পায় নিজের বাড়িতে আসলেন, আর দেখ, তাঁর সঙ্গে দেখা করবার জন্য তাঁর মেয়ে তবল হাতে করে নাচ করতে করতে বাইরে আসছিল। সে তাঁর একমাত্র মেয়ে, সে ছাড়া তাঁর কোন ছেলে বা মেয়ে ছিল না।