Judges 11:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাঁকে বললো, হে আমার পিতা, তুমি মাবুদের কাছে মুখ খুলেছ, তোমার মুখ দিয়ে যে কথা বের হয়েছে, সেই অনুসারে তুমি আমার প্রতি কর, কেননা মাবুদ তোমার জন্য তোমার দুশমন অম্মোনীয়দের উপর প্রতিশোধ নিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাবা,” সে উত্তর দিল, “তুমি সদাপ্রভুকে কথা দিয়েছ। তুমি যেমন প্রতিজ্ঞা করেছ, আমার প্রতি তাই করো, কারণ সদাপ্রভু তোমার হয়ে তোমার শত্রুদের, অম্মোনীয়দের উপরে প্রতিশোধ নিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাঁহাকে কহিল, হে আমার পিতঃ, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছ, তোমার মুখ দিয়া যে কথা বাহির হইয়াছে, তদনুসারে আমার প্রতি কর, কেননা সদাপ্রভু তোমার জন্য তোমার শত্রুগণের, অম্মোন-সন্তানগণের, কাছে প্রতিশোধ লইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাঁহাকে কহিল, হে আমার পিতঃ, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছ, তোমার মুখ দিয়া যে কথা বাহির হইয়াছে, তদনুসারে আমার প্রতি কর, কেননা সদাপ্রভু তোমার জন্য তোমার শত্রুগণের,অম্মোন-সন্তানগণের, কাছে প্রতিশোধ লইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে মেয়েটি বলল, “বাবা, তুমি সদাপ্রভুকে কথা দিয়েছ। কাজেই তোমার কথা অনুসারে আমার প্রতি যা করবার তা কর, কারণ সদাপ্রভু তোমাকে তোমার শত্রু অম্মোনীয়দের উপর প্রতিশোধ নিতে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মেয়েটি বলল, “আব্বা, তুমি মাবুদকে কথা দিয়েছ। কাজেই তোমার কথা অনুসারে আমার প্রতি যা করবার তা কর, কারণ মাবুদ তোমাকে তোমার শত্রু অম্মোনীয়দের উপর প্রতিশোধ নিতে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেয়েটি তাঁকে বলল, বেশ তো বাবা, পরমেশ্বরের কাছে মানত করে তুমি যা বলেছ, আমার প্রতি তা-ই কর, কারণ পরমেশ্বর তোমার হয়ে তোমার শত্রু আম্মোনীদের উপর প্রতিশোধ নিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেয়েটি যিপ্তহকে বলল, “পিতা, প্রভুর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছ তা তোমায় রাখতেই হবে| যা বলেছ তাই করো| সবচেয়ে বড় কথা প্রভুর কৃপায় তুমি শত্রু অম্মোনদের পরাজিত করেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাকে বলল, হে আমার পিতঃ, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলেছ, তোমার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে, সেই অনুসারে আমার প্রতি কর, কারণ সদাপ্রভু তোমার জন্য তোমার শত্রুদের, অম্মোনীয়দের, কাছে প্রতিশোধ নিয়েছেন।