Judges 11:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দুই মাস গত হলে সে পিতার কাছে ফিরে এল; পিতা যে মানত করেছিলেন, সেই অনুসারে তার প্রতি করলেন; সে পুরুষের পরিচয় পায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুই মাস পর, সে তার বাবার কাছে ফিরে এল, এবং যিপ্তহ তাঁর করা মানত অনুসারে তার প্রতি তা করলেন। সে কুমারীই থেকে গেল। এ থেকে ইস্রায়েলীদের মধ্যে এই প্রথা প্রচলিত হল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দুই মাস গত হইলে সে পিতার নিকটে ফিরিয়া আসিল; পিতা যে মানত করিয়াছিলেন, তদনুসারে তাহার প্রতি করিলেন; সে পুরুষের পরিচয় পায় নাই। আর ইস্রায়েলের মধ্যে এই রীতি প্রচলিত হইল যে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দুই মাস গত হইলে সে পিতার নিকটে ফিরিয়া আসিল; পিতা যে মানত করিয়াছিলেন, তদনুসারে তাহার প্রতি করিলেন; সে পুরুষের পরিচয় পায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দু’মাস পার হয়ে গেলে পর সে তার বাবার কাছে ফিরে আসল। যিপ্তহ সদাপ্রভুর কাছে যা মানত করেছিলেন তিনি তাঁর মেয়ের প্রতি তা-ই করলেন। মেয়েটি কুমারী অবস্থায় মারা গেল। এই ঘটনা থেকে ইস্রায়েলীয়দের মধ্যে একটা রীতি চালু হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দু’মাস পার হয়ে গেলে পর সে তার বাবার কাছে ফিরে আসল। যিপ্তহ মাবুদের কাছে যা মানত করেছিলেন তিনি তাঁর মেয়ের প্রতি তা-ই করলেন। মেয়েটি অবিবাহিতা অবস্থায় মারা গেল। এই ঘটনা থেকে বনি-ইসরাইলদের মধ্যে একটা রীতি চালু হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুমাস পরে সে তার বাবার কাছে ফিরে এল এবং যিপ্তাহ্ তাঁর মানত পূর্ণ করলেন। মেয়েটি আমৃত্যু কুমারীই রয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দু মাস কেটে গেলে মেয়ে পিতার কাছে ফিরে এল| যিপ্তহ প্রভুর কাছে তার প্রতিশ্রুতি রক্ষা করল| তার মেয়ে কারও সঙ্গে কখনই কোন দৈহিক সম্পর্ক রাখে নি| আর এই ঘটনা থেকেই ইস্রায়েলীয়দের একটা রীতি চালু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দুই মাস হয়ে গেলে সে পিতার কাছে ফিরে আসল; পিতা যে মান ত (শপথ) করেছিলেন, সেই অনুসারে তার প্রতি করলেন; সে পুরুষের পরিচয় পায়নি। আর ইস্রায়েলের মধ্যে এই রীতি প্রচলিত হল যে,