Judges 11:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের মধ্যে এই রীতি প্রচলিত হল যে, প্রতি বছর গিলিয়দীয় যিপ্তহের কন্যার জন্য বিলাপ করতে ইসরাইলের কন্যারা বছরের মধ্যে চার দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে প্রত্যেক বছর ইস্রায়েলের কুমারী মেয়েরা চারদিনের জন্য গিলিয়দীয় যিপ্তহের মেয়ের স্মরণার্থে বাইরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৎসর বৎসর গিলিয়দীয় যিপ্তহের কন্যার যশঃকীর্ত্তন করিতে ইস্রায়েলীয় কন্যাগণ বৎসরের মধ্যে চারি দিবস গমন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের মধ্যে এই রীতি প্রচলিত হইল যে, বৎসর বৎসর গিলিয়দীয় যিপ্তহের কন্যার যশঃকীর্তন করিতে ইস্রায়েলীয় কন্যাগণ বৎসরের মধ্যে চারি দিবস গমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দীয় যিপ্তহের মেয়ের কথা স্মরণ করে বিলাপ করবার জন্য ইস্রায়েলীয় যুবতী মেয়েরা প্রত্যেক বছর চার দিনের জন্য বাড়ী থেকে বের হয়ে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দীয় যিপ্তহের মেয়ের কথা স্মরণ করে বিলাপ করবার জন্য ইসরাইলীয় যুবতী মেয়েরা প্রত্যেক বছর চার দিনের জন্য বাড়ী থেকে বের হয়ে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই থেকে ইসরায়েলী সমাজে গিলিয়দনিবাসী যিপ্তাহের কন্যার স্মরণে বছরে চারদিন ইসরায়েলী কুমারীদের শোক প্রকাশ করার প্রথা চালু হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি বছর ইস্রায়েলীয়দের মেয়েরা যিপ্তহর মেয়েটিকে স্মরণ করে চারদিন ধরে কাঁদত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বছর বছর গিলিয়দীয় যিপ্তহের মেয়ের সুনাম করতে ইস্রায়েলীয় মেয়েরা বছরের মধ্যে চারদিন যায়।