Judges 12:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর চল্লিশজন পুত্র ও ত্রিশজন পৌত্র সত্তরটি গাধার পিঠে চড়ে বেড়াত; তিনি আট বছর ইসরাইলের বিচার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর চল্লিশ জন ছেলে ও ত্রিশজন নাতি ছিল, যারা সত্তরটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। তিনি আট বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার চল্লিশটী পুত্র ও ত্রিশটী পৌত্র সত্তরটী গর্দ্দভে চড়িয়া বেড়াইত; তিনি আট বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার চল্লিশ জন পুত্র ও ত্রিশ জন পৌত্র সত্তরটি গর্দভে চড়িয়া বেড়াইত; তিনি আট বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর চল্লিশজন ছেলে ও ত্রিশজন নাতি ছিল। তারা সত্তরটা গাধায় চড়ে বেড়াত। অব্‌দোন আট বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর চল্লিশজন ছেলে ও ত্রিশজন নাতি ছিল। তারা সত্তরটা গাধায় চড়ে বেড়াত। অব্‌দোন আট বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ছিল চল্লিশটি পুত্র এবং ত্রিশটি পৌত্র। সত্তরটি গাধার পিঠে চড়ে এরা ঘুরে বেড়াত। ইনি আট বছর ইসরায়েলীদের পরিচালনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্দোনের 40 জন পুত্র আর 30 জন পৌত্র ছিল| তারা 70টা গাধার ওপর চড়ে বেড়াত| অব্দোন আট বছর বিচারক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর চল্লিশ ছেলে ও ত্রিশটি নাতি (নিজের নিজের) সত্তরটি গাধায় চড়ে ঘুরে বেড়াত; তিনি আট বছর ইস্রায়েলের বিচার করলেন।