Judges 12:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিপ্তহ তাদেরকে বললেন, অম্মোনীয়দের সঙ্গে আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদেরকে ডেকেছিলাম, কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিপ্তহ উত্তর দিলেন, “আমি ও আমার লোকজন অম্মোনীয়দের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হয়েছিলাম, আর যদিও আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা করোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিপ্তহ তাহাদিগকে কহিলেন, অম্মোন-সন্তানগণের সহিত আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদিগকে ডাকিয়াছিলাম, কিন্তু তোমরা তাহাদের হস্ত হইতে আমাকে নিস্তার কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিপ্তহ তাহাদিগকে কহিলেন, অম্মোন-সন্তানগণের সহিত আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদিগকে ডাকিয়াছিলাম, কিন্তু তোমরা তাহাদের হস্ত হইতে আমাকে নিস্তার কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যিপ্তহ বললেন, “আমি আমার লোকদের নিয়ে অম্মোনীয়দের সংগে ভীষণ যুদ্ধে ব্যস্ত ছিলাম। আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা কর নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে যিপ্তহ বললেন, “আমি আমার লোকদের নিয়ে অম্মোনীয়দের সংগে ভীষণ যুদ্ধে ব্যস্ত ছিলাম। আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা কর নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিপ্তাহ্‌ তাদের বললেন, আম্মোনীদের সঙ্গে আমাদের যখন দারুণ লড়াই চলছিল, আমি তোমাদের সাহায্য চেয়েছিলাম, তখন কি তোমরা কেউ এগিয়ে এসেছিলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিপ্তহ জবাব দিল, “অম্মোনরা আমাদের নানা সমস্যায় ফেলেছিল| তাই আমরা তাদের সঙ্গে যুদ্ধ করেছি| আমি তো তোমাদের সাহায্য চেয়েছিলাম| কিন্তু কেউই আমায় সাহায্য করতে এগিয়ে আসে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিপ্তহ তাদেরকে বললেন, “অম্মোনীয়দের সঙ্গে আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদেরকে ডেকেছিলাম, কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে উদ্ধার করনি।