Judges 12:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমাকে উদ্ধার করলে না দেখে আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের বিরুদ্ধে পার হয়ে গিয়েছিলাম, আর মাবুদ আমার হাতে তাদেরকে তুলে দিলেন, অতএব তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে আজ কেন আমার কাছে আসলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন দেখলাম যে তোমরা সাহায্য করবে না, তখন আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য ওপারে গেলাম, এবং সদাপ্রভু তাদের উপরে আমাকে বিজয়ী করেছেন। তাই আজ কেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাকে নিস্তার করিলে না দেখিয়া আমি প্রাণ হাতে করিয়া অম্মোন-সন্তানগণের বিরুদ্ধে পার হইয়া গিয়াছিলাম, আর সদাপ্রভু আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, অতএব তোমরা আমার সহিত যুদ্ধ করিতে অদ্য কেন আমার নিকটে আসিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাকে নিস্তার করিলে না দেখিয়া আমি প্রাণ হাতে করিয়া অম্মোন-সন্তানগণের বিরুদ্ধে পার হইয়া গিয়াছিলাম, আর সদাপ্রভু আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, অতএব তোমরা আমার সহিত যুদ্ধ করিতে অদ্য কেন আমার নিকটে আসিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন দেখলাম তোমরা আমাকে সাহায্য করবে না তখন আমি আমার প্রাণ হাতে করে অম্মোনীয়দের সংগে যুদ্ধ করতে গেলাম আর সদাপ্রভুও আমাকে তাদের উপর জয়ী করলেন। এখন কেন তোমরা আমার সংগে যুদ্ধ করবার জন্য উপস্থিত হয়েছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন দেখলাম তোমরা আমাকে সাহায্য করবে না তখন আমি আমার প্রাণ হাতে করে অম্মোনীয়দের সংগে যুদ্ধ করতে গেলাম আর মাবুদও আমাকে তাদের উপর জয়ী করলেন। এখন কেন তোমরা আমার সংগে যুদ্ধ করবার জন্য উপস্থিত হয়েছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমাকে সাহায্য্য করলে না দেখে আমি নিজের প্রাণ বিপন্ন করেই সীমান্ত পার হয়ে আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। পরমেশ্বরই আমার হাতে তাদের সমর্পণ করেন। তবে আজ কেন তোমরা আমার সঙ্গে বিবাদ করতে এসেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন দেখলাম তোমরা কেউ কোন সাহায্য করবে না, তখন আমি জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে অম্মোনদের সঙ্গে যুদ্ধে নেমে পড়লাম| ওদের হারাতে প্রভু আমায় সাহায্য করলেন| তাহলে আজ কেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমাকে উদ্ধার করলে না দেখে আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের বিরুদ্ধে (যর্দ্দন নদী) পার হয়ে গিয়েছিলাম, আর সদাপ্রভু আমার হাতে তাদেরকে সমর্পণ করলেন, অতএব তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে আজ কেন আমার কাছে আসলে?”