Judges 12:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গিলিয়দীয়েরা আফরাহীমীয়দের বিরুদ্ধে জর্ডানের পারঘাটাগুলো অধিকার করলো; তাতে আফরাহীমের কোন পলাতক যখন বলতো, আমাকে পার হতে দাও, তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করতো, তুমি কি আফরাহীমীয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দীয়রা ইফ্রয়িম অভিমুখী জর্ডন নদীর পারঘাটগুলি নিজেদের নিয়ন্ত্রণে আনল, এবং যখনই ইফ্রয়িমের কোনো পলাতক লোক এসে বলত, “আমাকে ওপারে যেতে দাও,” গিলিয়দীয়রা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” সে যদি উত্তর দিত, “না,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দ্দনের পার ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ইফ্রয়িমীয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দনের পার ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ইফ্রয়িমীয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদীর যে জায়গাগুলো হেঁটে পার হয়ে ইফ্রয়িম এলাকার দিকে যাওয়া যায় সেই জায়গাগুলো গিলিয়দীয়েরা দখল করে নিল। ইফ্রয়িম-গোষ্ঠীর বেঁচে থাকা কোন লোক যখন বলত, “আমাকে পার হতে দাও,” তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” উত্তরে সে যদি বলত, “না,”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদীর যে জায়গাগুলো হেঁটে পার হয়ে আফরাহীম এলাকার দিকে যাওয়া যায় সেই জায়গাগুলো গিলিয়দীয়রা দখল করে নিল। আফরাহীম-গোষ্ঠীর বেঁচে থাকা কোন লোক যখন বলত, “আমাকে পার হতে দাও,” তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি আফরাহীমীয়?” জবাবে সে যদি বলত, “না,”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিলিয়দের লোকেরা ইফ্রয়িমীদের হাত থেকে জর্ডনের পারঘাটাগুলো দখল করে নিল। ইফ্রয়িম এলাকা থেকে পলাতক কোন লোক যদি এসে বলত, আমাকে ওপারে যেতে দাও, গিলিয়দের লোকেরা তখন তাকে জিজ্ঞাসা করত, তুমি কি ইফ্রয়িমী? সে যদি বলত, ‘না’ —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে যে জায়গা দিয়ে লোকরা যর্দন নদী অতিক্রম করত গিলিয়দের লোকরা সেইসব জায়গা দখল করে নিল| এসব জায়গা দিয়ে ইফ্রয়িমের দেশে যাওয়া যেত| যখনই ইফ্রয়িমের কোন বেঁচে থাকা লোক বলত, “আমায় নদী পার হতে দাও|” গিলিয়দের লোক জিজ্ঞাসা করত, “তুমি কি একজন ইফ্রয়িম?” যদি সে বলত, “না,”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দ্দনের পার ঘাট সব দখল করল; তাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলত, “আমাকে পার হতে দাও,” তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?”