Judges 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যদি বলতো, না, তবে তারা বলতো, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলতো, “সিব্বোলেৎ,” কারণ সে শুদ্ধভাবে তা উচ্চারণ করতে পারতো না; তখন তারা তাকে ধরে নিয়ে জর্ডানের পার ঘাটে হত্যা করতো। সেই সময়ে আফরাহীমের বিয়াল্লিশ হাজার লোক হত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা বলত “ঠিক আছে, বলো ‘শিব্বোলেৎ।’ ” সে যদি বলত, “সিব্বোলেৎ,” যেহেতু সেই শব্দটি সে ঠিকঠাক উচ্চারণ করতে পারত না, তখন তারা তাকে ধরে জর্ডন নদীর পারঘাটেই হত্যা করত। সেই সময় 42,000 ইফ্রয়িমীয়কে হত্যা করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে যদি বলিত, না, তবে তাহারা বলিত, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলিত, “ সিব্বোলেৎ” কারণ সে শুদ্ধরূপে তাহা উচ্চারণ করিতে পারিত না; তখন তাহারা তাহাকে ধরিয়া লইয়া যর্দ্দনের পার ঘাটে বধ করিত। সেই সময়ে ইফ্রয়িমের বিয়াল্লিশ সহস্র লোক হত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যদি বলিত, না, তবে তাহারা বলিত, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলিত, “সিব্বোলেৎ,” কারণ সে শুদ্ধরূপে তাহা উচ্চারণ করিতে পারিত না; তখন তাহারা তাহাকে ধরিয়া লইয়া যর্দনের পার ঘাটে বধ করিত। সেই সময়ে ইফ্রয়িমের বিয়াল্লিশ সহস্র লোক হত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তারা বলত, “বেশ, তাহলে বল দেখি, ‘শিব্বোলেৎ।’ ” কথাটা ঠিক করে উচ্চারণ করতে না পেরে যদি সে বলত, “ছিব্বোলেৎ,” তবে তারা তাকে ধরে যর্দন নদীর ঐ হেঁটে পার হওয়ার জায়গাতেই মেরে ফেলত। এইভাবে সেই সময় বিয়াল্লিশ হাজার ইফ্রয়িমীয়কে মেরে ফেলা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তারা বলত, “খুব ভাল, তাহলে বল দেখি, ‘শিব্বোলেৎ।’ ” কথাটা ঠিক করে উচ্চারণ করতে না পেরে যদি সে বলত, “ছিব্বোলেৎ,” তবে তারা তাকে ধরে জর্ডান নদীর ঐ হেঁটে পার হওয়ার জায়গাতেই হত্যা করত। এইভাবে সেই সময় বিয়াল্লিশ হাজার আফরাহীমীয়কে হত্যা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তারা বলত, আচ্ছা, বলতো “শিব্বোলেৎ” —সে বলত, “সিব্বোলেৎ —কারণ এ কথাটির শুদ্ধ উচ্চারণ সে করতে পারত না। তখন তারা তাকে ধরে সেখানেই হত্যা করত। সেই সময়ে ইফ্রয়িম গোষ্ঠীর বিয়াল্লিশ হাজার লোক এইভাবে নিহত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তারা বলত, “আচ্ছা, তবে বলো তো ‘শিব্বোলেত্|’” ইফ্রয়িমের লোকরা শব্দটা ঠিকমত উচ্চারণ করতে পারত না| তারা উচ্চারণ করত “সিব্বোলেত্|” তাই তাদের মধ্যে কোন লোক যদি বলত, “সিব্বোলেত্” তাহলে গিলিয়দের লোকরা বুঝতে পারতো সে একজন ইফ্রয়িম| সঙ্গে সঙ্গে তারা তাকে ঘাট পারাপারের জায়গায় মেরে ফেলতো| এইভাবে তারা 42,000 ইফ্রয়িমের লোককে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে যদি বলত, না, তবে তারা বলিত, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলত, “সিব্বোলেৎ,” কারণ সে ভালোভাবে তা উচ্চারণ করতে পারত না; তখন তারা তাকে ধরে নিয়ে যর্দ্দনের পার ঘাটে হত্যা করত। সেই দিনের ইফ্রয়িমের বিয়াল্লিশ হাজার লোক মারা গেল।