Judges 12:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিপ্তহ ছয় বছর পর্যন্ত ইসরাইলের বিচার করলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ ইন্তেকাল করলে গিলিয়দের একটি নগরে তাঁকে দাফন করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিপ্তহ ছয় বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মারা গেলেন এবং গিলিয়দের একটি নগরে তাঁকে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিপ্তহ ছয় বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মরিয়া গেলেন, এবং গিলিয়দের এক নগরে তাঁহার কবর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিপ্তহ ছয় বৎসর পর্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মরিয়া গেলেন, এবং গিলিয়দের এক নগরে তাঁহার কবর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দীয় যিপ্তহ ছয় বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন। তিনি মারা গেলে পর তাঁকে গিলিয়দের একটা গ্রামে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দীয় যিপ্তহ ছয় বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন। তিনি ইন্তেকাল করলে পর তাঁকে গিলিয়দের একটা গ্রামে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিপ্তাহ্ ছয় বছর ইসরায়েলীদের নেতৃত্ব দেবার পর তাঁর মৃত্যু হয়। গিলিয়দ প্রদেশে তাঁর নিজের নগরেই তাঁকে কবর দেওয়া হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছ’বছর যিপ্তহ ইস্রায়েলীয়দের বিচারক ছিল| তারপর সে মারা গেল| গিলিয়দে তার শহরে তাকে ওরা কবর দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিপ্তহ ছয় বছর পর্যন্ত ইস্রায়েলের বিচার করলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মারা গেলেন এবং গিলিয়দের এক নগরে তাঁর কবর দেওয়া হল।