Judges 13:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্ত্রী শীঘ্র দৌড়ে গিয়ে তাঁর স্বামীকে সংবাদ দিলেন, তাঁকে বললেন, দেখ, সেদিন যে লোকটি আমার কাছে এসেছিলেন, তিনি আমাকে দর্শন দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহিলাটি দৌড়ে গিয়ে তাঁর স্বামীকে বললেন, “সেদিন যে লোকটি আমাকে দর্শন দিয়েছিলেন, তিনি এখানে এসেছেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্ত্রী শীঘ্র দৌড়িয়া গিয়া আপন স্বামীকে সংবাদ দিলেন, তাঁহাকে কহিলেন, দেখ, সে দিন যে লোকটী আমার কাছে আসিয়াছিলেন, তিনি আমাকে দর্শন দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্ত্রী শীঘ্র দৌড়াইয়া গিয়া আপন স্বামীকে সংবাদ দিলেন, তাঁহাকে কহিলেন, দেখ, সেই দিন যে লোকটি আমার কাছে আসিয়াছিলেন, তিনি আমাকে দর্শন দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি তাড়াতাড়ি গিয়ে তাঁর স্বামীকে বললেন, “সেই দিন যে লোকটি আমাকে দেখা দিয়েছিলেন তিনি এসেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি তাড়াতাড়ি গিয়ে তাঁর স্বামীকে বললেন, “সেই দিন যে লোকটি আমাকে দেখা দিয়েছিলেন তিনি এসেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দৌড়ে তাঁর স্বামীর কাছে গিয়ে বললেন, ওগো, সেদিন যিনি আমার কাছে এসেছিলেন, তিনি আবার এসেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে ছুটে স্বামীর কাছে গিয়ে বলল, “সেই ব্যক্তিটি যে আগে একবার আমার কাছে এসেছিল, আবার এসেছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই স্ত্রী শীঘ্র দৌড়িয়ে গিয়ে নিজের স্বামীকে সংবাদ দিলেন, তাঁকে বললেন, “দেখ, সে দিন যে লোকটী আমার কাছে এসেছিলেন, তিনি আমাকে দর্শন দিয়েছেন।”